ঢাকা , বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহ-১০ আসনে বৈধতা ফিরল স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমানের মাগুরা থেকেই নির্বাচন করতে চান সাকিব! নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি, ভাঙচুর ঋণখেলাপি: হাসনাতের আসনে নির্বাচন করতে পারছেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী গ্রেপ্তারের তিনদিনে বিচার শেষ, আজ হবে সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব: সালাহউদ্দিন আহমদ ইরানে বিক্ষোভ থেকে গ্রেপ্তারদের দ্রুত বিচারের অঙ্গীকার প্রধান বিচারপতির তুরস্কের সামরিক শক্তি-সৌদির অর্থ-পাকিস্তানের পারমাণবিক মিলিয়ে আসছে ‘ইসলামিক ন্যাটো’ মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই: মির্জা আব্বাস সাহস থাকলে আইনের মুখোমুখি হক, বিদেশ থেকে হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সারা দেশে বিএনপির কর্মসূচি ঘোষণা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:১৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ৪৮৬ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশনের ‘রাষ্ট্র গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, “দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে ওসমান হাদিকে গুলিবিদ্ধ করেছে। এই ঘটনার দ্রুত তদন্ত ও হামলাকারীদের গ্রেপ্তার জরুরি।” এ দাবিতে আগামীকাল শনিবার ঢাকাসহ সারাদেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহ বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

এদিকে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে শরিফ ওসমান হাদি গুরুতর আহত হওয়ায় তিনি সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করতে বলেছেন।

এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীকে তাৎক্ষণিক ও ব্যাপক তদন্ত শুরু, আলামত সংগ্রহ, প্রত্যক্ষদর্শীর তথ্য যাচাই, সিসিটিভি ফুটেজ পর্যালোচনাসহ হামলার পেছনে কোনো সংগঠিত পরিকল্পনা থাকলে তা উন্মোচনের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, “নির্বাচন ব্যাহত করতে কোনো সহিংসতা বরদাশত করা হবে না। জনগণ ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। দোষীরা যে-ই হোক, আইনের আওতায় আনা হবে।”

তিনি সকল রাজনৈতিক পক্ষ, কর্মী-সমর্থক ও নাগরিকদের শান্তি ও সংযম বজায় রেখে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ গঠনে সহযোগিতা করার আহ্বান জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ-১০ আসনে বৈধতা ফিরল স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমানের

সারা দেশে বিএনপির কর্মসূচি ঘোষণা

আপডেট সময় ০৭:১৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫