ঢাকা , রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুবলীগ নেতাকে জামায়াত সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদান যা বললেন জাহেদ-উর রহমান বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, আমার ৩ শিশুকন্যাকে একটু দেখে রাইখেন: আমীর হামজা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রকাশ্য সমর্থন নিরপেক্ষতার লঙ্ঘন নয়, এটি দায়িত্ব ও সংস্কারমূলক ম্যান্ডেটের বহিঃপ্রকাশ আগামী সংসদ নির্বাচন ‘অত্যন্ত, অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ’: তারেক রহমান ‘মঞ্জুর মুন্সী আপিল নিয়ে যেতে পারবেন উচ্চ আদালতে, পক্ষে আদেশ পেলে থাকতে পারবেন ভোটের মাঠেও’ ছাত্রসংসদ নির্বাচনে পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করেছে ছাত্রদল: শিবির সভাপতি ফের ইরানিদের বিক্ষোভের আহ্বান রেজা পাহলভির, এবার মেলেনি সাড়া বিয়ে করলেই মিলবে ১৬ লাখ টাকা অনুদান, সন্তান হলে দ্বিগুণ! ‎পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা রাষ্ট্রের কর্মচারী: স্বরাষ্ট্র উপদেষ্টা

হাদির পরিবারের সঙ্গে দেখা করলেন জুবাইদা রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছে তিনি হাদির স্বজনদের খোঁজখবর নেন এবং চিকিৎসার সার্বিক অগ্রগতি সম্পর্কে জানতে চান।

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন ও ডাক্তার আমান।

এর আগে রাতে ৮টা ৫ মিনিটে ঢামেক হাসপাতাল থেকে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে হাদিকে এভারকেয়ারে আনা হয়। সাড়ে ৭টার দিকে ঢামেক থেকে অ্যাম্বুলেন্সটি রওনা হয়।

শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় মোটরসাইকেলে এসে অস্ত্রধারীরা শরিফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। বিকেল পৌনে ৩টায় তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। তার বাম কানের পাশে গুলির আঘাত রয়েছে এবং চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুবলীগ নেতাকে জামায়াত সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদান

হাদির পরিবারের সঙ্গে দেখা করলেন জুবাইদা রহমান

আপডেট সময় ১১:০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫