ঢাকা , বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
১১ দলীয় জোটের চূড়ান্ত আসন ঘোষণা ১১ দলীয় জোটে আসন সমঝোতা চূড়ান্ত, সর্বোচ্চ ১৯০ আসন জামায়াতে ইসলামী ভোলায় বালিশ চাপায় স্ত্রীকে হত্যা, পাষণ্ড স্বামী আটক ফ্যামিলি ও কৃষি কার্ড বিতরণ বন্ধের দাবি জামায়াতের, সিইসির সঙ্গে বৈঠকে প্রটোকল সমতার আহ্বান জাতীয় পরিচয়পত্র জালিয়াতি ও তথ্য বিক্রি করে মাসে কোটি টাকার বেশি আয়; নির্বাচন কমিশনের দুই কর্মচারী গ্রেফতার বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ বাউফলে জামায়াতের নেতা–কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাশেদ প্রধান ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ নামে নির্বাচনে অংশ নেবে ১১ দল বিসিবির টাকা এসেছে ক্রিকেটারদের শ্রমে ঘামে: মেহেদী মিরাজ

শিশু সাজিদের জানাজায় মানুষের ঢল, দাফন সম্পন্ন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

এবার পরিত্যক্ত গভীর নলকূপের ভেতর পড়ে নিহত শিশু সাজিদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে রাজশাহীর তানোরের কোয়েলহাট গ্রামে হয় সাজিদের জানাজা। এরপর বাড়ির পাশে কবরস্থানে সমাহিত করা হয় সাজিদকে। আজ সকাল থেকেই জানাজার মাঠে মানুষের ঢল নামে। শিশুটির এমন অকাল বিদায় মেনে নিতে পারছে না কেউই। গ্রামের স্কুলপড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে বৃদ্ধ, সবার চোখ জলে ভেজা। সবাই সাজিদের রুহের মাগফেরাতের জন্য দোয়া করছে। পুরো গ্রাম যেন তার জানাজায় অংশ নিয়েছে।

এর আগে গত বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বাড়ির সামনের মাঠে মায়ের সাথে হাঁটতে গিয়ে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ। ৩২ ঘন্টা পর বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে উদ্ধার করা হয় তাকে। পরে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা সাজিদকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, সাজিদ তার মা ও ভাইয়ের সঙ্গে বাড়ির পাশের একটি জমি পার হচ্ছিল। জমিটি খড় দিয়ে ঢাকা ছিল। সাজিদের মা জানতেন না যে, খড়ের নিচেই রয়েছে একটি অরক্ষিত গভীর নলকূপের গর্ত। হাঁটার সময় হঠাৎ সাজিদ গর্তে পড়ে যায়। পেছন থেকে চিৎকার শুনে মা ফিরে দেখেন, সাজিদ নেই। খড় সরাতেই বেরিয়ে আসে মৃত্যুকূপ।

স্থানীয়রা জানান, গত বছর স্থানীয় এক ব্যক্তি এখানে গভীর নলকূপ স্থাপনের চেষ্টা করেন। কিন্তু ১২০ ফুট নিচেও পানি না পাওয়ায় পাইপটি পরিত্যক্ত অবস্থায় মুখ খোলা রেখেই ফেলে রাখা হয়। গত বছরের বৃষ্টিতে গর্তটির মুখ আরও বড় হয়। কোনো সতর্কতামূলক ব্যবস্থা বা ঢাকনা না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১১ দলীয় জোটের চূড়ান্ত আসন ঘোষণা

শিশু সাজিদের জানাজায় মানুষের ঢল, দাফন সম্পন্ন

আপডেট সময় ১১:৪৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫