ঢাকা , বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
রিকশা-ভ্যান-অটোচালক নেতাদের সঙ্গে মতবিনিময় করলেন তারেক রহমান জামায়াত জোটের সংবাদ সম্মেলনে অংশ নেবে না ইসলামী আন্দোলন: যুগ্ম মহাসচিব ক্ষমতায় এলে হাদির হত্যার বিচার করবে বিএনপি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল গত ৮ মাস দেশেই পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন, পরে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে ফিফা বিশ্বকাপ ট্রফি আজ বাংলাদেশে আসছে ‘গ্রিনল্যান্ডের জনগণ রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষে ভোট দিতে পারে’ একটি দল ফ্যামিলি কার্ডের কথা বললেও টাকা কোথা থেকে আসবে বলছে না: নাহিদ বাংলাদেশ পরিস্থিতিতে নিবিড় নজর ভারতের, সামরিক যোগাযোগের সব চ্যানেল খোলা: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী গ্রিল কেটে বাসায় ঢুকে জামায়াত নেতাকে খুন, টাকা-স্বর্ণ লুট জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ায় এবি পার্টির সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন মঞ্জু

স্টেবল হলে সিএমএইচে নেওয়া হবে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে: ঢামেক পরিচালক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ৩৬৮ বার পড়া হয়েছে

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে তার শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হতে পারে। শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “হাদির অস্ত্রোপচার চলছে। সরকার থেকে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার কথা বলা হয়েছে। তার শারীরিক অবস্থা কিছুটা স্টেবল হলে সিএমএইচে নেওয়া হতে পারে।”

ঢামেক পরিচালক আরও জানান, হাদির মাথার ভেতরে গুলি রয়েছে এবং বর্তমানে অপারেশন থিয়েটারে তার সার্জারি চলছে। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

এর আগে দুপুর ২টা ৩৫ মিনিটে হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানিয়েছেন, রাজধানীর বিজয়নগরে নির্বাচনি প্রচারণার সময় তাকে গুলি করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রিকশা-ভ্যান-অটোচালক নেতাদের সঙ্গে মতবিনিময় করলেন তারেক রহমান

স্টেবল হলে সিএমএইচে নেওয়া হবে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে: ঢামেক পরিচালক

আপডেট সময় ০৭:০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫