ঢাকা , বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহ-১০ আসনে বৈধতা ফিরল স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমানের মাগুরা থেকেই নির্বাচন করতে চান সাকিব! নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি, ভাঙচুর ঋণখেলাপি: হাসনাতের আসনে নির্বাচন করতে পারছেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী গ্রেপ্তারের তিনদিনে বিচার শেষ, আজ হবে সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব: সালাহউদ্দিন আহমদ ইরানে বিক্ষোভ থেকে গ্রেপ্তারদের দ্রুত বিচারের অঙ্গীকার প্রধান বিচারপতির তুরস্কের সামরিক শক্তি-সৌদির অর্থ-পাকিস্তানের পারমাণবিক মিলিয়ে আসছে ‘ইসলামিক ন্যাটো’ মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই: মির্জা আব্বাস সাহস থাকলে আইনের মুখোমুখি হক, বিদেশ থেকে হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

হাদির ওপর হামলার প্রতিবাদে চবি ক্যাম্পাসে চাকসুর বিক্ষোভ মিছিল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:১৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের অগ্রভাগের যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে আয়োজিত এ কর্মসূচিতে চাকসু নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা স্লোগান দেন—
‘আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব’,
‘হাদি ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’,
‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’,
‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও, গুঁটিয়ে দাও’।

সমাবেশে চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব অভিযোগ করেন, “স্বৈরাচারী ও ফ্যাসিস্ট হাসিনা এবং ভারতের ষড়যন্ত্রে নির্বাচন বানচালের উদ্দেশ্যেই হাদির ওপর গুলি করা হয়েছে।” তিনি আরও বলেন, “যারা আমাদের ভাইদের হত্যা করার নীলনকশা করেছে, দেশের ছাত্র-জনতা তাদের বিরুদ্ধে আবারও রাজপথে ঝাঁপিয়ে পড়বে।”

চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, “আমরা কোনো রাজনৈতিক পরিচয়ে হাদিকে চিনি না—বাংলাদেশের মানুষ তাকে চেনে তার আন্দোলন ও সংগ্রামের জন্য। যারা দেশকে অস্থিতিশীল করতে চাইছে, তারা সাবধান হয়ে যান। এই হামলার সঙ্গে প্রশাসনের একটি অংশ জড়িত বলে আমরা মনে করি। দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার না হলে আমরা জনগণকে নিয়ে আবারও আন্দোলনে নামব।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ-১০ আসনে বৈধতা ফিরল স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমানের

হাদির ওপর হামলার প্রতিবাদে চবি ক্যাম্পাসে চাকসুর বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৭:১৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫