ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির ক্যাম্পাসে কুত্তা পেটাতে ছাত্রদলের হেডাম লাগে না: রাকসু জিএসকে ছাত্রদল সভাপতি আমিরাতে শাবানের চাঁদ দেখা গেছে, রমজানের অপেক্ষায় মুসলিম বিশ্ব গণভোট নিয়ে যারা প্রশ্ন তুলছে, তারা মূলত পলাতক শক্তি: আদিলুর রহমান বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিলো রাশিয়া কেন্দ্রের আশপাশেও স্বতন্ত্র ও জামায়াতকে ঢুকতে দেব না: বিএনপি নেতার হুঁশিয়ারি দেশের অর্থনীতি আর ভঙ্গুর অবস্থায় নেই, রিজার্ভ এখন ৩২ বিলিয়ন: অর্থ উপদেষ্টা কোনো দলের পক্ষ নেওয়া যাবে না, ভোট হবে নিরপেক্ষ: সেনাপ্রধান আসিফ মাহমুদের বিচার এই বাংলার মাটিতেই হবে: ছাত্রদলের সাধারণ সম্পাদক সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন হচ্ছে ৪২ হাজার টাকা!

ওয়াইফাই লাইনের তার কাটাকে কেন্দ্র করে গুলিবিদ্ধ ২

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:২৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ওয়াইফাই লাইনের তার কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোরে সাতক্ষীরা সদর উপজেলার শাকরা গ্রামের সাবেক ইউপি সদস্য সাহেব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন—সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দাহ গ্রামের নাসির উদ্দিন (৩৮) এবং দেবহাটার কোমরপুর গ্রামের শাহিনুর রহমান (৩০)।

হাসপাতালে চিকিৎসাধীন শাহিনুর রহমান জানান, ভোরে দুইটি মোটরসাইকেলে চারজন এসে ওয়াইফাই লাইনের তার কাটার চেষ্টা করছিল। বিষয়টি টের পেয়ে তিনি ও স্থানীয় কয়েকজন মিলে তাদের একজনকে আটক করেন। তখন বাকি তিনজন তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে আটক ব্যক্তিকে ছাড়িয়ে নেয়। যাওয়ার সময় তারা একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। শাহিনুর জানান, তার পেটে গুলির ছররা লেগেছে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, ওয়াইফাই ব্যবসায়ীর দ্বন্দ্ব থেকেই এ ঘটনার সূত্রপাত। তিনি দাবি করেন, এটি গুলিবর্ষণের ঘটনা নয়, বরং এক ধরনের বিস্ফোরক জাতীয় দ্রব্য ব্যবহার করা হয়েছে। এ ঘটনায় দুইজন আহত হন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির

ওয়াইফাই লাইনের তার কাটাকে কেন্দ্র করে গুলিবিদ্ধ ২

আপডেট সময় ০৭:২৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫