ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির ক্যাম্পাসে কুত্তা পেটাতে ছাত্রদলের হেডাম লাগে না: রাকসু জিএসকে ছাত্রদল সভাপতি আমিরাতে শাবানের চাঁদ দেখা গেছে, রমজানের অপেক্ষায় মুসলিম বিশ্ব গণভোট নিয়ে যারা প্রশ্ন তুলছে, তারা মূলত পলাতক শক্তি: আদিলুর রহমান বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিলো রাশিয়া কেন্দ্রের আশপাশেও স্বতন্ত্র ও জামায়াতকে ঢুকতে দেব না: বিএনপি নেতার হুঁশিয়ারি দেশের অর্থনীতি আর ভঙ্গুর অবস্থায় নেই, রিজার্ভ এখন ৩২ বিলিয়ন: অর্থ উপদেষ্টা কোনো দলের পক্ষ নেওয়া যাবে না, ভোট হবে নিরপেক্ষ: সেনাপ্রধান আসিফ মাহমুদের বিচার এই বাংলার মাটিতেই হবে: ছাত্রদলের সাধারণ সম্পাদক সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন হচ্ছে ৪২ হাজার টাকা!

লাইফ সাপোর্টে হাদি, অস্ত্রোপচার সম্পন্ন, নেওয়া হচ্ছে এভারকেয়ারে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৩৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে তার অপারেশন সম্পন্ন হয়েছে এবং শারীরিক অবস্থার ভিত্তিতে পোস্ট-অপারেটিভ কেয়ারের জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি এখনও নিবিড় পর্যবেক্ষণে আছেন।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, হাদিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার মাথার ভেতরে গুরুতর ক্ষতি হয়েছে এবং অস্ত্রোপচার চলাকালীন অবস্থাও জটিল ছিল।

ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সাঈদ হাসান জানান, হাদির মাথার ভেতরে গুলি পাওয়া যায়নি—গুলি একপাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে গেছে। তবে ব্রেইনে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে এবং খুলির ক্ষুদ্র অংশ ব্রেইনের ভেতরে থেকে গেছে। অত্যন্ত স্পর্শকাতর স্থানে আঘাত লাগায় যে কোনো চিকিৎসাগত পদক্ষেপেই ঝুঁকি ছিল।

এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা অস্ত্রধারীরা তাকে গুলি করে। বাম কানের পাশে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

হাদির দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার সহকর্মীরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির

লাইফ সাপোর্টে হাদি, অস্ত্রোপচার সম্পন্ন, নেওয়া হচ্ছে এভারকেয়ারে

আপডেট সময় ০৭:৩৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫