ঢাকা , বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ক্ষমতায় এলে হাদির হত্যার বিচার করবে বিএনপি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল গত ৮ মাস দেশেই পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন, পরে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে ফিফা বিশ্বকাপ ট্রফি আজ বাংলাদেশে আসছে ‘গ্রিনল্যান্ডের জনগণ রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষে ভোট দিতে পারে’ একটি দল ফ্যামিলি কার্ডের কথা বললেও টাকা কোথা থেকে আসবে বলছে না: নাহিদ বাংলাদেশ পরিস্থিতিতে নিবিড় নজর ভারতের, সামরিক যোগাযোগের সব চ্যানেল খোলা: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী গ্রিল কেটে বাসায় ঢুকে জামায়াত নেতাকে খুন, টাকা-স্বর্ণ লুট জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ায় এবি পার্টির সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন মঞ্জু গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে: নাহিদ ইসলাম বাংলাদেশের সিদ্ধান্তকে পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

আমার ভাইকে ভারতের ‘র’ বাঁচতে দেবে না: হাদির বোন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৩৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ৬০০ বার পড়া হয়েছে

ঢাকা-৮ আসনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন তার বোন মাহফুজা। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে সাংবাদিকদের কাছে তিনি বলেন, ‘ভারতের র আমার ভাইকে বাঁচতে দেবে না। আমার ভাইয়ের ওপরে যারা গুলি করেছে আমরা তাদের বিচার চাই।’ ঝালকাঠির নলছিটির বাসিন্দা হাদি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন।

ঘটনার জেরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝালকাঠিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুরে খুলনা–বরিশাল আঞ্চলিক মহাসড়কের কলেজ মোড় এলাকায় জুলাই আন্দোলনের সমমনা বেশ কয়েকটি ছাত্র ও রাজনৈতিক সংগঠন সড়ক অবরোধ করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন দলের নেতাকর্মীদের উপস্থিতিতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ শুরু হলে মুহূর্তেই যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা অবরোধে শতাধিক যানবাহন আটকে পড়ে এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

অবরোধকারীরা জানান, শরিফ ওসমান হাদির ওপর হামলা পরিকল্পিত। তারা দাবি করেন, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এনসিপির ঝালকাঠি জেলা সমন্বয়ক মাইনুল ইসলাম মান্না বলেন, ‘হামলাকারীদের গ্রেফতার না হলে শনিবার বিকাল ৪টায় আবার সড়ক অবরোধ করা হবে।’

পরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এসএম বায়জিদ ইবনে আকবর ও সদর থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত তদন্ত ও বিচারের আশ্বাস দিলে বিকাল ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ক্ষমতায় এলে হাদির হত্যার বিচার করবে বিএনপি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল

আমার ভাইকে ভারতের ‘র’ বাঁচতে দেবে না: হাদির বোন

আপডেট সময় ০৭:৩৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫