ঢাকা , শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাউফলে নির্বাচন ঘিরে একাধিক সহিংসতা; পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি—জামায়াতের ১১ দলীয় জোটের চূড়ান্ত আসন ঘোষণা ১১ দলীয় জোটে আসন সমঝোতা চূড়ান্ত, সর্বোচ্চ ১৯০ আসন জামায়াতে ইসলামী ভোলায় বালিশ চাপায় স্ত্রীকে হত্যা, পাষণ্ড স্বামী আটক ফ্যামিলি ও কৃষি কার্ড বিতরণ বন্ধের দাবি জামায়াতের, সিইসির সঙ্গে বৈঠকে প্রটোকল সমতার আহ্বান জাতীয় পরিচয়পত্র জালিয়াতি ও তথ্য বিক্রি করে মাসে কোটি টাকার বেশি আয়; নির্বাচন কমিশনের দুই কর্মচারী গ্রেফতার বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ বাউফলে জামায়াতের নেতা–কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাশেদ প্রধান ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ নামে নির্বাচনে অংশ নেবে ১১ দল

ওসমান হাদির অবস্থা ‘খুবই ক্রিটিক্যাল, তবে তিনি বেঁচে আছেন’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৪২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

(এই প্রতিবেদনের কিছু বর্ণনা পাঠকের মানসিক চাপের কারণ হতে পারে)

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এর আগে ঢাকা মেডিকেলে তার জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে হাদির শারীরিক অবস্থার তথ্য জানাননি। তবে হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদ হাসান বিবিসি বাংলাকে জানিয়েছেন, “তার অবস্থা খুবই খারাপ। ক্রিটিক্যাল বলতে যা বোঝায়, ঠিক তেমনই।”

ডা. জাহিদ আরও বলেন, “হাসপাতালে আনার পরও তার ‘সাইন অফ লাইফ’ বা জীবিত থাকার লক্ষণ ছিল। অপারেশনের সময় আমাদের এনেসথেশিয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, উনার নিজস্ব শ্বাসপ্রশ্বাসের শক্তি আছে। এখনো উনি বেঁচে আছেন।”

তিনি জানিয়েছেন, অপারেশনের সময় হাদির দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। “উনার নাক ও মুখ দিয়েও রক্তক্ষরণ শুরু হয়েছিল। আমরা কোনো আশার কথা বলব না, তবে উনি এখনো বেঁচে আছেন, বাকিটা আল্লাহর ইচ্ছা।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাউফলে নির্বাচন ঘিরে একাধিক সহিংসতা; পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি—জামায়াতের

ওসমান হাদির অবস্থা ‘খুবই ক্রিটিক্যাল, তবে তিনি বেঁচে আছেন’

আপডেট সময় ০৮:৪২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫