ঢাকা , শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাউফলে নির্বাচন ঘিরে একাধিক সহিংসতা; পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি—জামায়াতের ১১ দলীয় জোটের চূড়ান্ত আসন ঘোষণা ১১ দলীয় জোটে আসন সমঝোতা চূড়ান্ত, সর্বোচ্চ ১৯০ আসন জামায়াতে ইসলামী ভোলায় বালিশ চাপায় স্ত্রীকে হত্যা, পাষণ্ড স্বামী আটক ফ্যামিলি ও কৃষি কার্ড বিতরণ বন্ধের দাবি জামায়াতের, সিইসির সঙ্গে বৈঠকে প্রটোকল সমতার আহ্বান জাতীয় পরিচয়পত্র জালিয়াতি ও তথ্য বিক্রি করে মাসে কোটি টাকার বেশি আয়; নির্বাচন কমিশনের দুই কর্মচারী গ্রেফতার বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ বাউফলে জামায়াতের নেতা–কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাশেদ প্রধান ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ নামে নির্বাচনে অংশ নেবে ১১ দল

মুক্তিযোদ্ধারাদের নিয়ে গর্ববোধ করি, তারাই প্রকৃত হিরো: তানজিম সাকিব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

এখন চলছে বিজয়ের মাস ডিসেম্বর। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের কারণে এই মাসটি বাংলাদেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে আছে। যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের বিজয় অর্জন হয়েছে, বিজয়ের মাসে সেসব লাখো শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে গোটা জাতি।

এদিকে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করেছিল বাঙালিরা। অর্জন করে নিজস্ব ভূখণ্ড আর সবুজের বুকে লাল সূর্য-খচিত নিজস্ব জাতীয় পতাকা। আর কদিন পরই মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর। বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করলেন জাতীয় দলের পেসার তানজিম হাসান সাকিব।

ফেসবুকে এক পোস্টে লিখেছেন, আমি মুক্তিযুদ্ধকে নিয়ে গর্ববোধ করি। আমি মুক্তিযোদ্ধাদের নিয়ে গর্ববোধ করি। যাদের ছিল না ট্রেনিং, যারা প্রশিক্ষিত ছিলেন না; কিভাবে যুদ্ধ করতে হবে জানতেন না,তারপরও দেশের টানে মাটির টানে পাক হানাদার প্রশিক্ষিত আর্মিদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন।

আরও লিখেছেন, যারা আমাদের ভীতু জাতি থেকে সাহসী জাতি করেছিলেন যাদের কারণে আমি আজ বাংলাদেশের পতাকা বিশ্বের বুকে ক্রিকেটের মাধ্যমে তুলে ধরতে পারছি,তাদের নিয়ে আমি গর্ব বোধ করি। বাংলাদেশের প্রকৃত হিরো প্রকৃত সেলিব্রিটি আমাদের মুক্তিযোদ্ধারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাউফলে নির্বাচন ঘিরে একাধিক সহিংসতা; পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি—জামায়াতের

মুক্তিযোদ্ধারাদের নিয়ে গর্ববোধ করি, তারাই প্রকৃত হিরো: তানজিম সাকিব

আপডেট সময় ১২:২৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫