ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান যুদ্ধ ট্রাম্পের সবচেয়ে বড় ভুল: ওমান সৌদি আরব যুদ্ধে জড়ালে ব্যবহার হবে পাকিস্তানের পরমাণু! ইরানে আগ্রাসনের প্রভাবে ১০ বছরের মধ্যে ধ্বংস হতে পারে মার্কিন অর্থনীতি বিবেকবান মার্কিনিরা এই ‘অবৈধ’ যুদ্ধ প্রত্যাখ্যান করবেন, বিশ্বাস ইরানের জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা মেনে নেবে না জনগণ: ঈদ শুভেচ্ছা বার্তায় জামায়াত আমির চীনের উপহারকে যৌথ উদ্যোগ বলে বিতরণ, জামায়াতের বক্তব্যে চীনা দূতাবাসের উদ্বেগ সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৫০ গ্রামে ঈদ উদযাপন কাল ইরান আমাদের যুদ্ধ নয়, ট্রাম্পকে জানালো ইউরোপ বাড়তি ভাড়া নিয়ে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন সঠিক নয়: দাবি সড়ক প্রতিমন্ত্রীর আজ চাঁদপুরের এক গ্রামে পালিত হচ্ছে ঈদুল ফিতর

৩২ নম্বর শেখ হাসিনার বাবার বাড়ি না, সবার বাড়ি: আইনজীবী মামুন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫১:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

এবার আইনজীবী সৈয়দ মামুন মাহবুব অভিযোগ করে বলেছেন, দায়িত্ব নেওয়ার পরই দেশে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারতেন ড. মুহাম্মদ ইউনূস। ৮ তারিখে দায়িত্ব নেওয়ার পর তিনি চাইলেই দ্রুত ব্যবস্থা নিতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। সম্প্রতিচরচারএক টক শো অনুষ্ঠানে অংশ নিয়ে মামুন মাহবুব এসব কথা বলেছেন।

মামুন মাহবুব বলেছেন, ‘জুলাই আন্দোলনে আহত কিছু মানুষ ড. ইউনূসের সঙ্গে দেখা করতে গিয়ে অভিমান করে বলে দেশের বিভিন্ন জায়গায় এখনো ফ্যাসিস্ট বা স্বৈরাচারের লোকজন রয়েছে। উনি সরকারপ্রধান হিসেবে বলতে পারতেন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কিন্তু এটা না বলে তিনি চট্টগ্রামের ভাষায় বললেন শুধু সরকারে না, তোমার গ্রামে নেই। তোমার গ্রামেও তো আছে।

তার মানে তিনি তখন বুঝাতে চেয়েছেন তোমার গ্রামেও তো আছে তাদের ধরো, মারো এরকম কিছু।তিনি আরো বলেন, ধানমণ্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙার ঘটনাও ঠিক হয়নি। ৩২ নম্বর ভাঙার প্রসঙ্গ টেনে মামুন মাহবুব বলেন, ‘৩২ নম্বর বাড়ি শুধু শেখ হাসিনার বাবার বাড়ি নয়। এটি সবার বাড়ি।

এটি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ জায়গা। ৩২ নম্বর বাড়ি ভাঙার পেছনে কারা নির্দেশ দিয়েছে, তা খতিয়ে দেখা দরকার। ৩২টা আমাদের মুক্তিযুদ্ধের জাদুঘর। কাদের নির্দেশে এটা ভাঙা হয়েছে এবং কারা জড়িত ছিল তার বড় প্রমাণ ওই দিনই রাতে পাকিস্তানের আইএসআই আনন্দ প্রকাশ করেছে, পাকিস্তান পার্লামেন্টও কথা বলেছে যে এবার শেখ মুজিব তার সাজা পেল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধ ট্রাম্পের সবচেয়ে বড় ভুল: ওমান

৩২ নম্বর শেখ হাসিনার বাবার বাড়ি না, সবার বাড়ি: আইনজীবী মামুন

আপডেট সময় ১০:৫১:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬