ঢাকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান যুদ্ধ ট্রাম্পের সবচেয়ে বড় ভুল: ওমান সৌদি আরব যুদ্ধে জড়ালে ব্যবহার হবে পাকিস্তানের পরমাণু! ইরানে আগ্রাসনের প্রভাবে ১০ বছরের মধ্যে ধ্বংস হতে পারে মার্কিন অর্থনীতি বিবেকবান মার্কিনিরা এই ‘অবৈধ’ যুদ্ধ প্রত্যাখ্যান করবেন, বিশ্বাস ইরানের জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা মেনে নেবে না জনগণ: ঈদ শুভেচ্ছা বার্তায় জামায়াত আমির চীনের উপহারকে যৌথ উদ্যোগ বলে বিতরণ, জামায়াতের বক্তব্যে চীনা দূতাবাসের উদ্বেগ সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৫০ গ্রামে ঈদ উদযাপন কাল ইরান আমাদের যুদ্ধ নয়, ট্রাম্পকে জানালো ইউরোপ বাড়তি ভাড়া নিয়ে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন সঠিক নয়: দাবি সড়ক প্রতিমন্ত্রীর আজ চাঁদপুরের এক গ্রামে পালিত হচ্ছে ঈদুল ফিতর

ঈদুল ফিতর কবে, জানা যাবে সন্ধ্যায়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ঈদুল ফিতর কবে উদযাপিত হবে, তা জানা যাবে আজ সন্ধ্যায়। এ উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদএ ইসলামিক ফাউন্ডেশনএর সভাকক্ষে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সভায় দেশের বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত চাঁদ দেখার তথ্য সংগ্রহ ও পর্যালোচনা করা হবে। এসব তথ্য বিশ্লেষণের ভিত্তিতেই নির্ধারণ করা হবে পবিত্র ঈদুল ফিতরের সঠিক তারিখ। প্রতি বছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এছাড়া সভায় ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তারা সারাদেশের জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর এবং অন্যান্য উৎস থেকে প্রাপ্ত তথ্য যাচাইবাছাই করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবেন।

আজ দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে। অন্যদিকে, যদি আজ চাঁদ দেখা না যায়, তবে শুক্রবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে ক্ষেত্রে আগামী শনিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

ঈদুল ফিতর মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসবগুলোর একটি। এক মাস সিয়াম সাধনার পর এ উৎসব উদযাপিত হয়। তাই চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের তারিখ নির্ধারণ হওয়ায় দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা ও আগ্রহ। এদিকে, ঈদকে সামনে রেখে ইতোমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কেনাকাটার ধুম পড়েছে। প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে প্রস্তুতি নিচ্ছেন সবাই। এখন শুধু অপেক্ষা, আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধ ট্রাম্পের সবচেয়ে বড় ভুল: ওমান

ঈদুল ফিতর কবে, জানা যাবে সন্ধ্যায়

আপডেট সময় ১১:৪৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬