ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান যুদ্ধ ট্রাম্পের সবচেয়ে বড় ভুল: ওমান সৌদি আরব যুদ্ধে জড়ালে ব্যবহার হবে পাকিস্তানের পরমাণু! ইরানে আগ্রাসনের প্রভাবে ১০ বছরের মধ্যে ধ্বংস হতে পারে মার্কিন অর্থনীতি বিবেকবান মার্কিনিরা এই ‘অবৈধ’ যুদ্ধ প্রত্যাখ্যান করবেন, বিশ্বাস ইরানের জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা মেনে নেবে না জনগণ: ঈদ শুভেচ্ছা বার্তায় জামায়াত আমির চীনের উপহারকে যৌথ উদ্যোগ বলে বিতরণ, জামায়াতের বক্তব্যে চীনা দূতাবাসের উদ্বেগ সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৫০ গ্রামে ঈদ উদযাপন কাল ইরান আমাদের যুদ্ধ নয়, ট্রাম্পকে জানালো ইউরোপ বাড়তি ভাড়া নিয়ে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন সঠিক নয়: দাবি সড়ক প্রতিমন্ত্রীর আজ চাঁদপুরের এক গ্রামে পালিত হচ্ছে ঈদুল ফিতর

ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন নোরা ফাতেহি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২১:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউডের জনপ্রিয় আইটেম গার্ল ও অভিনেত্রী নোরা ফাতেহি। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। শনিবার (২০ ডিসেম্বর) একটি কনসার্টে পারফর্ম করতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

নোরা ফাতেহি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় জানান, এটি তার জীবনের সবচেয়ে ট্রমাটিক দুর্ঘটনা। তিনি বলেন, শনিবার এক ব্যক্তি মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে সজোরে তার গাড়িতে ধাক্কা দেন। এতে গাড়ির ভেতরে ছিটকে পড়ে তার মাথা কাঁচের সঙ্গে আঘাতপ্রাপ্ত হয়।

নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে নোরা বলেন, আপাতত তিনি ঠিক আছেন এবং বড় কোনো আঘাত পাননি। তবে সিটি স্ক্যানের পর বিস্তারিত জানা যাবে। তিনি বলেন, “বেঁচে আছি—এটাই সবচেয়ে বড় বিষয়।” পাশাপাশি সবাইকে মদ্যপ অবস্থায় গাড়ি না চালানোর আহ্বান জানান তিনি।

দুর্ঘটনায় আহত হওয়ার পরও কনসার্টে গিয়ে পারফর্ম করেন নোরা ফাতেহি। এ বিষয়ে বলিউড বিশ্লেষকরা বলছেন, এমন অবস্থায় মঞ্চে ওঠা নোরার পেশাদারিত্ব এবং কাজ ও ভক্তদের প্রতি তার দায়বদ্ধতারই প্রমাণ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধ ট্রাম্পের সবচেয়ে বড় ভুল: ওমান

ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন নোরা ফাতেহি

আপডেট সময় ০২:২১:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫