ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান যুদ্ধ ট্রাম্পের সবচেয়ে বড় ভুল: ওমান সৌদি আরব যুদ্ধে জড়ালে ব্যবহার হবে পাকিস্তানের পরমাণু! ইরানে আগ্রাসনের প্রভাবে ১০ বছরের মধ্যে ধ্বংস হতে পারে মার্কিন অর্থনীতি বিবেকবান মার্কিনিরা এই ‘অবৈধ’ যুদ্ধ প্রত্যাখ্যান করবেন, বিশ্বাস ইরানের জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা মেনে নেবে না জনগণ: ঈদ শুভেচ্ছা বার্তায় জামায়াত আমির চীনের উপহারকে যৌথ উদ্যোগ বলে বিতরণ, জামায়াতের বক্তব্যে চীনা দূতাবাসের উদ্বেগ সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৫০ গ্রামে ঈদ উদযাপন কাল ইরান আমাদের যুদ্ধ নয়, ট্রাম্পকে জানালো ইউরোপ বাড়তি ভাড়া নিয়ে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন সঠিক নয়: দাবি সড়ক প্রতিমন্ত্রীর আজ চাঁদপুরের এক গ্রামে পালিত হচ্ছে ঈদুল ফিতর

শহীদ হাদির হত্যাকারীদের ধরিয়ে দিতে লাখ টাকার পুরস্কার ঘোষণা শিখ সংগঠনের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ৩০১ বার পড়া হয়েছে

এবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে সহায়ক তথ্যের জন্য ৫৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন শিখস ফর জাস্টিস (এসএফজে)। সোমবার এক বিবৃতিতে এ ঘোষণা দেয় সংগঠনটি। হাদির হত্যার সঙ্গে জড়িতরা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছে—ঢাকা মহানগর পুলিশ এমন তথ্য জানানোর পর এসএফজের তরফ থেকে এই ঘোষণা এলো।

সংগঠনটি জানায়, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ঘাতকরা ঘটনার পর ভারতে পালিয়ে গেছে। এসএফজের জেনারেল কাউন্সেল গুরপতবন্ত সিং পান্নুন এক বিবৃতিতে বলেন, ‘ওসমান হাদির হত্যাকাণ্ডে ভারতের মোদি সরকারের সম্পৃক্ততা রয়েছে। বাংলাদেশ থেকে শুরু করে যুক্তরাষ্ট্র পর্যন্ত সীমান্ত পেরিয়ে পরিচালিত আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসের অংশ হিসেবেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘হাদির হত্যার ধরন কানাডায় শহীদ হারদীপ সিং নিজ্জরের হত্যার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়।’ ৫৫ লাখ টাকার এই পুরস্কার ঘোষণা করা হয়েছে জনসাধারণের কাছ থেকে বিশ্বাসযোগ্য তথ্য সংগ্রহের লক্ষ্যে। এসএফজের ভাষ্য অনুযায়ী, এসব তথ্যের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যাকারীদের অবস্থান শনাক্ত, গ্রেপ্তার এবং প্রত্যর্পণের উদ্যোগ নিতে পারবে।

এদিকে বিবৃতিতে সংগঠনটির দাবি, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে ভারতের গোয়েন্দা সংস্থা আরএডব্লিউ জড়িত এবং এই ঘটনার জন্য আন্তর্জাতিক জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধ ট্রাম্পের সবচেয়ে বড় ভুল: ওমান

শহীদ হাদির হত্যাকারীদের ধরিয়ে দিতে লাখ টাকার পুরস্কার ঘোষণা শিখ সংগঠনের

আপডেট সময় ১১:৩৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫