ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যশোরে রক্তাক্ত ৪৮ ঘণ্টা, মা-সন্তানসহ ৫ জনের মরদেহ উদ্ধার ছুরিকাঘাতে নিহত গ্র্যামিজয়ী গীতিকার তালে রাইলি মহররমের ১০ দিন পর হবে খামেনির জানাজা-দাফন, গুজবে কান না দেওয়ার আহ্বান লাল টেলিফোনের তার চুরির পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামী ব্যাংকের গোড়াপত্তন করেছিলেন কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট, যুবক কারাগারে ফিলিপাইনে ভূমিকম্পের পর শতাধিক আফটারশক! ‘জাতীয় পার্টি না থাকলে নির্বাচন হতো না, তারেক জিয়াও প্রধানমন্ত্রী হতে পারতেন না’ ছাত্রদল-যুবদলের দুই নেতা নিহত

পেটে ভাত না জোটা দেশে উপদেষ্টার হাঁসের মাংস বিলাস আমাদের কষ্ট দেয়: আলাল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ৪০০ বার পড়া হয়েছে

এবার বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দুই বেলা অনেকের পেটে ভাত না জোটার দেশে উপদেষ্টাদের হাঁসের মাংস বিলাস আমাদের কষ্ট দেয়। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

আলাল বলেন, যারা পিআর পদ্ধতির নির্বাচন চাইছে তারাই সবার আগে ৩০০ আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। তারা আসলে কী চাইছে? পিআর চাইছে নাকি বর্তমান সংসদীয় পদ্ধতি চাইছে? তারাই তো বিষয়টিকে ঘোলাটে করে ফেলছে।

বরিশাল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেন আলাল। তিনি বলেন, যারা নির্বাচন হতে দেবে না তারা নিজেদের অপরিপক্বতা থেকে কথাগুলো বলছেন। তরুণ নেতাদের অভিজ্ঞ, সৎ এবং বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে শিক্ষা নিয়ে আচার-আচরণ ও কথাবার্তায় সংযত হতে হবে। যা গণতন্ত্র বিকাশের পথে সহায়ক।

আলাল আরও বলেন, আমরা চাইব ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হোক। কারণ অ্যাকাউন্টেবল গভর্মেন্ট (দায়বদ্ধ সরকার) না থাকায় দেশে বিনিয়োগ পর্যন্ত বন্ধ হয়ে গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যশোরে রক্তাক্ত ৪৮ ঘণ্টা, মা-সন্তানসহ ৫ জনের মরদেহ উদ্ধার

পেটে ভাত না জোটা দেশে উপদেষ্টার হাঁসের মাংস বিলাস আমাদের কষ্ট দেয়: আলাল

আপডেট সময় ০৬:০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫