ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন দলকে ক্ষমতায় দেখতে চাই না

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাংবাদিক অলিউল্লাহ নোমান বলেছেন, স্বাধীনতার পর ৫৪ বছরে বিভিন্ন দল রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলেও কোনো সরকারই দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে পারেনি। বরং প্রতিটি সরকারের আমলেই দুর্নীতি বেড়েছে এবং বাংলাদেশ বারবার দুর্নীতিতে শীর্ষস্থানে উঠে এসেছে। তিনি বলেন, দেশকে আর দুর্নীতির চ্যাম্পিয়নদের হাতে দিতে চান না জনগণ।

বৃহস্পতিবার দিনভর তিনি মাধবপুর উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, গ্রাম-পাড়া ও মহল্লায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট, দোয়া ও সমর্থন চান। রাত সাড়ে ৭টায় আমতলী বাজারে তাঁর গণসংযোগ শেষে অনুষ্ঠিত হয় এক পথসভা।

পথসভায় অলিউল্লাহ নোমান বলেন, জনগণ এমন নেতৃত্ব চায় যারা ক্ষমতায় এসে দেশে ইসলামী মূল্যবোধভিত্তিক শাসনব্যবস্থা, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা করবে। তিনি আরও দাবি করেন, দেওরগাছ ইউনিয়নের বেহাল রাস্তা-ঘাটসহ সামগ্রিক অবস্থা দেখে মনে হয়েছে—যেন গত ৫৪ বছরে কোনো সরকারই এলাকায় উন্নয়ন না করেছে।

পথসভায় জেলা ও উপজেলা জামায়াতের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, চুনারুঘাট উপজেলা সেক্রেটারি মীর ছায়েব আলী, নায়েবে আমীর হাফেজ আ স ম কামরুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল ফুয়াদ হাসান, মাধবপুর উপজেলা সেক্রেটারি মোস্তাফা কামাল, সহকারী সেক্রেটারি আব্দুল হাফিজ ভূঁইয়া, অর্থ সম্পাদক সফিকুর রহমান, পৌর জামায়াতের সভাপতি আব্দুর রহমান সোহাগসহ অন্যান্য নেতা-কর্মীরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমরা আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন দলকে ক্ষমতায় দেখতে চাই না

আপডেট সময় ১১:৩৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫