ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তফসিল ঘোষণার পরই ব্যানার ফেস্টুন সরিয়ে নিচ্ছে জামায়াত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৫৫২ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে প্রচারণামূলক সব ব্যানার-ফেস্টুন অপসারণে উদ্যোগ নিয়েছে দিনাজপুর-৬ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আনোয়ারুল ইসলামের নির্বাচনী ক্যাম্প। তাঁর নির্দেশনায় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার পর থেকেই নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ব্যানার-ফেস্টুন সরানোর কাজ শুরু করেন দলটির স্থানীয় নেতাকর্মীরা।

উপজেলা পরিষদের মূল ফটকসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে প্রচারণামূলক সামগ্রী অপসারণে জামায়াতের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন।
নবাবগঞ্জ উপজেলা জামায়াতে সেক্রেটারি রেজাউল ইসলাম বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নবাবগঞ্জ উপজেলায় আমাদের প্রার্থীর সব ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলছি। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আচরণবিধি কঠোরভাবে অনুসরণে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”

এ সময় উপজেলা কর্মপরিষদ সদস্য ও গোলাপগঞ্জ ইউনিয়ন আমির আকরাম হোসেন, যুবনেতা নুর ইসলামসহ জামায়াতে ইসলামী এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তফসিল ঘোষণার পরপরই দলীয়ভাবে এমন উদ্যোগকে স্থানীয়রা দায়িত্বশীলতার ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তফসিল ঘোষণার পরই ব্যানার ফেস্টুন সরিয়ে নিচ্ছে জামায়াত

আপডেট সময় ১১:৪৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫