ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অসুস্থ মায়ের জন্য দোয়া চেয়ে দানবাক্সে চিঠি, সঙ্গে নগদ টাকা ও একজোড়া স্বর্ণের দুল সংরক্ষিত নারী আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৪৯ প্রার্থী নির্বাচিত, গেজেট কাল ব্রিটিশরা না থাকলে আমেরিকানরা এখন ফরাসি ভাষায় কথা বলত: ট্রাম্পকে খোঁচা রাজা তৃতীয় চার্লসের হরমুজ প্রণালির জন্য ইরানকে টোল দিতে রাজি নয় মধ্যপ্রাচ্যের ৬ দেশ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুভেন্দুকে মারার চেষ্টা পিএসএলের ফাইনালে গতির ঝড় তুলতে পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান স্কুলছাত্রী অদিতাকে নৃশংসভাবে হত্যা: সেই গৃহশিক্ষকের ফাঁসির আদেশ দেশের ৫ জেলায় বন্যার আশঙ্কা ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সুখবর, সহায়তার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

অভিজ্ঞতা ছাড়া তো চাকরিও দেই না, দেশ চালানোর দায়িত্ব কীভাবে দেই: বিএনপি প্রার্থী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

এবার কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম বলেছেন, রাষ্ট্র পরিচালনায় বিএনপি অভিজ্ঞ দল। বিএনপি চার চারবার এই রাষ্ট্র পরিচালনা করেছে। কিন্তু একটি দল আমাদের প্রতিপক্ষ যাদের কোনো অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতা ছাড়া আমরা তো চাকরিও দেই না, দেশ চালানোর দায়িত্ব কীভাবে দেই।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে কুমিল্লার লাকসাম পৌরসভার ৪নং ওয়ার্ডের জেলে পাড়া মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আবুল কালাম বলেন, এই দলটি ১৯৭১ সালে দেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাদের সহায়তায় পাকবাহিনী এদেশের মানুষের ওপর জুলুম নির্যাতন করেছিল। তারা আমাদের স্বাধীনতায় বিশ্বাস করেনি। আজ তারা আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়। যারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল তাদের ভোট দেওয়া যাবে না। এই দলটি এখন বেহেশতের টিকিট দেওয়ার নামে মানুষকে ধোঁকা দিচ্ছে। তাদের ভাঁওতাবাজির ফাঁদে পা দেওয়া যাবে না।

বিএনপির এই প্রার্থী আরও বলেন, দীর্ঘ ১৭ বছর এ দেশের জনগণ ভোট দিতে পারেনি। মানুষের ভোটাধিকারের লড়াইয়ের কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওপর এমন কোনো নির্যাতন ছিল না যা করা হয়নি। স্বৈরাচার হাসিনা বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে তার বাসা থেকে বের করে দিয়েছিল। বুলডোজার দিয়ে তার বাড়ি গুঁড়িয়ে দিয়েছিল। একজন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী হয়েও তাকে মিথ্যা মামলায় দিনের পর দিন জেলে ভরে রেখেছিল। তাকে চিকিৎসা নিতে দেয়নি। বেগম জিয়া জীবন দিয়েছেন কিন্তু আপোষ করেননি।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপিকে ভোট দিলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। দেশে কোনো বৈষম্য থাকবে না। বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে তিনি এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবেন। লাকসাম উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. নুরুল্লাহ রায়হানের সভাপতিত্বে এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অসুস্থ মায়ের জন্য দোয়া চেয়ে দানবাক্সে চিঠি, সঙ্গে নগদ টাকা ও একজোড়া স্বর্ণের দুল

অভিজ্ঞতা ছাড়া তো চাকরিও দেই না, দেশ চালানোর দায়িত্ব কীভাবে দেই: বিএনপি প্রার্থী

আপডেট সময় ১০:৪৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬