ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পবিত্র ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা ঢাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের বিশ্বকাপে আমরাই সবচেয়ে বেশি নির্যাতিত দল: ইরান কোচ ফুটবল বিশ্বকাপে কোন দলকে সমর্থন করেন প্রধানমন্ত্রী, জানালেন নিজেই টিকটক করায় স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী আটক ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা “দিল্লি থেকে ফেরা পরপরই প্রতিবাদ, কী বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা?” পদত্যাগ করে স্ত্রী জামালুন্নেসার ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল: জামায়াত আমির আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল

বিএনপি ফ্যামেলি কার্ড দেওয়ার নামে বিভ্রান্তি ছড়াচ্ছে: আসিফ মাহমুদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বিএনপি ভুয়া ফ্যামিলি কার্ড বিতরণের কথা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, আমরা তরুণদের কার্ডের নামে ভাতা নয়, আমরা তাদের আত্মনির্ভরশীল করতে চাই, পরনির্ভরশীল করে রাখতে চাই না।

গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা টাউনহল মাঠে এনসিপি আয়োজিত সুশাসন, রাষ্ট্রীয় সংস্কার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা ও পথসভায় এসব কথা বলেন তিনি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিএনপির উদ্দেশ্যে বলেন, ভোটাধিকার হরণ, প্রার্থীদের ওপর হামলা ও নারীদের শ্লীলতাহানিকারী আওয়ামী লীগ পালিয়েছে দিল্লিতে। সেই একই পথে হাঁটলে আপনাদের ক্ষেত্রেও একই দশা হবে। এমনকি আগামী নির্বাচনে ভূমিধ্বস পরাজয় বরণ করতে হবে আপনাদের।

তিনি কুমিল্লা বিভাগ সম্পর্কে বলেন, আওয়ামী লীগ কুমিল্লাকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বঞ্চিত করে রেখেছিল, আমরা যদি নির্বাচিত হই কুমিল্লাকে এক মাসের মধ্যে বিভাগ ঘোষণা করা হবে। ধানের শীষ, দাড়িপাল্লা, রিক্সা যেখানেই ভোট দেওয়া হোক না কেন, গণভোটে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিতে হবে উল্লেখ করে আসিফ মাহমুদ আরও বলেন, গণভোটে হ্যাঁ সীল দিতে হবে, তাহলে আওয়ামী লীগ ফিরে আসার পথ বন্ধ হবে। আজ দেখলাম পুরোনো কায়দায় ‘নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদল সন্ত্রাসীরা হামলা করেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো আচরণ করলে জনগণ কাউকে ছাড় দেবে না।

পরে তিনি কুমিল্লা-৬ আসনের জামায়াত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ ও কুমিল্লা-৮ মনোনীত প্রার্থী শফিকুল আলম হেলালের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন। পথসভায় আরও বক্তব্য রাখেন, কুমিল্লা-৬ আসনের জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা-৮ মনোনীত প্রার্থী শফিকুল আলম হেলাল, নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মনিরা শারমিন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক এডভোকেট মো. তরিকুল ইসলাম, এনসিপির কেন্দ্রীয় সদস্য হাফজা জাহান প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পবিত্র ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা

বিএনপি ফ্যামেলি কার্ড দেওয়ার নামে বিভ্রান্তি ছড়াচ্ছে: আসিফ মাহমুদ

আপডেট সময় ১১:২৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬