ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ মানহানির মামলায় স্থায়ী জামিন পেলেন এমপি আমির হামজা ফিলিস্তিনের পক্ষে থেকেও ইসরায়েলকে জ্বালানি দিয়ে সাহায্য করছে ব্রাজিল প্রতিবেশী যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে, পুলিশের সামনেই মেয়েকে হত্যা করলেন বাবা-মা প্রাথমিক শিক্ষকদের এখন থেকে বদলি করবে স্থানীয় প্রশাসন: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী দক্ষিণ এশিয়ায় শান্তির সূচকে বাংলাদেশ চতুর্থ, তালিকায় কততম ভারত ও পাকিস্তান? ডামি নির্বাচনের প্রার্থী থেকে ক্রীড়াঙ্গনের নীতিনির্ধারক, সারওয়াত শুক্লাকে ঘিরে প্রশ্ন

বেয়াদবের কপাল সব সময়ই খারাপ হয়: মির্জা আব্বাস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

এবার ঢাকা–৮ আসনের বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি প্রতিপক্ষের সঙ্গে কোনো বিবাদে যাবে না। তিনি বলেন, বিজয় দ্বারপ্রান্তে রয়েছে এবং কোনো উসকানিমূলক কথা বা কর্মকাণ্ডে জড়িয়ে সেই বিজয় নষ্ট করা যাবে না। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলের ব্রাদার্স ক্লাব মাঠে এক গণজমায়েতে তিনি এসব কথা বলেন।

গণজমায়েতে নেতাকর্মীদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, কিছু পক্ষ অসাধু উদ্দেশ্যে দেশকে দুর্বল করে রাখতে চায়। তবে আসন্ন ১২ ফেব্রুয়ারির ভোটের মাধ্যমে জনগণ এর জবাব দেবে বলে তিনি মন্তব্য করেন। তার ভাষায়, বিএনপির সামনে কোনো দল টিকে থাকতে পারবে না—এ বাস্তবতা মেনে নেওয়ার সময় এসেছে।

তিনি বলেন, বিএনপির কর্মীরা অশৃঙ্খল নয় এবং দলটি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে। নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে কালিমালিপ্ত করতে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মির্জা আব্বাসের দাবি, যাদের নির্বাচনী অভিজ্ঞতা নেই, তারাই বিএনপিকে হেয় করার চেষ্টা করছে।

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে তা হতে হবে উৎসবমুখর। উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে সবাইকে সংযম বজায় রাখার আহ্বান জানান তিনি। সমাবেশে বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, কিছু তরুণের আচরণে শালীনতার অভাব দেখা যাচ্ছে। এ ধরনের আচরণ রাজনীতির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। মির্জা আব্বাস বলেন, ‘আমি শেখ সাদীর কবিতার একটা লাইন বলতে চাই, বে আদব—বে নসিব; বা আদব—বা নসিব। অর্থাৎ, বেয়াদবের কপাল সব সময়ই খারাপ হয়, আদব-কায়দা থাকলে কপাল ভালো থাকে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার

বেয়াদবের কপাল সব সময়ই খারাপ হয়: মির্জা আব্বাস

আপডেট সময় ০৩:০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬