ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০ ইরান বিশ্বকাপে অংশ নেবে কি না, জানালেন ফিফা সভাপতি ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও শিশুকন্যাকে রেখে স্ত্রীর পলায়ন ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল সরকার-বিরোধী দলের যে কেউ ব্যর্থ হলে পুরো সংসদ ব্যর্থ হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়া সীমান্তে বিজিবির সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার এবার আগুনে পুড়লো টিসিবির পণ্য, খালি হাতে ফিরলো নিম্নআয়ের মানুষ নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ইরানের বিরুদ্ধে অভিযানে অংশগ্রহণ করবে না জার্মানি ও বেলজিয়াম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

এবার ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ সামরিক হামলায় যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে জার্মানি ও বেলজিয়াম। বরং উত্তেজনা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে কূটনৈতিকভাবে সংকট নিরসনের আহ্বান জানিয়েছে দেশ দুটি। জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বুধবার বার্লিনে আইন প্রণেতাদের বলেছেন, জার্মানি এই সংঘাতে অংশ নেবে না।

তিনি বলেন, ‘জার্মানি যুদ্ধের কোনো পক্ষ নয়। জার্মান সশস্ত্র বাহিনী এই যুদ্ধে অংশগ্রহণ করবে না। উত্তেজনা কমাতে ও সহিংসতা যাতে আরো বিস্তার লাভ না করে, সেজন্য যথাসাধ্য চেষ্টা করবে জার্মানি।’ ইরানকে সমর্থনের চেয়ে জ্বালানি ও কূটনীতিকে প্রাধান্য দিচ্ছে চীনইরানকে সমর্থনের চেয়ে জ্বালানি ও কূটনীতিকে প্রাধান্য দিচ্ছে চীন।

তিনি বলেন, ‘একটি বিষয় স্পষ্ট: ইসরাইল-যুক্তরাষ্ট্র আক্রমণ এমন একটি সরকারের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে, যারা ইসরাইলকে ধ্বংস করতে চায়।’ পাশাপাশি তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, নির্ভরযোগ্য যুদ্ধোত্তর পরিকল্পনা ছাড়া সামরিক হামলা অস্থিতিশীলতা দীর্ঘায়িত করার ঝুঁকি তৈরি করে। পিস্টোরিয়াস বলেন, ‘ইতিহাস আমাদের শেখায় যে যুদ্ধ শুরু করা শেষ করার চেয়ে অনেক সহজ।’

ব্রাসেলসে বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কেন একই রকম বার্তা প্রদান করেন। সংসদে তিনি বলেন, বেলজিয়াম বর্তমান যুক্তরাষ্ট্র-ইসরাইল অভিযানে যোগ দেবে না। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০

ইরানের বিরুদ্ধে অভিযানে অংশগ্রহণ করবে না জার্মানি ও বেলজিয়াম

আপডেট সময় ১২:২১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬