ঢাকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান যুদ্ধ ট্রাম্পের সবচেয়ে বড় ভুল: ওমান সৌদি আরব যুদ্ধে জড়ালে ব্যবহার হবে পাকিস্তানের পরমাণু! ইরানে আগ্রাসনের প্রভাবে ১০ বছরের মধ্যে ধ্বংস হতে পারে মার্কিন অর্থনীতি বিবেকবান মার্কিনিরা এই ‘অবৈধ’ যুদ্ধ প্রত্যাখ্যান করবেন, বিশ্বাস ইরানের জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা মেনে নেবে না জনগণ: ঈদ শুভেচ্ছা বার্তায় জামায়াত আমির চীনের উপহারকে যৌথ উদ্যোগ বলে বিতরণ, জামায়াতের বক্তব্যে চীনা দূতাবাসের উদ্বেগ সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৫০ গ্রামে ঈদ উদযাপন কাল ইরান আমাদের যুদ্ধ নয়, ট্রাম্পকে জানালো ইউরোপ বাড়তি ভাড়া নিয়ে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন সঠিক নয়: দাবি সড়ক প্রতিমন্ত্রীর আজ চাঁদপুরের এক গ্রামে পালিত হচ্ছে ঈদুল ফিতর

হামলা বন্ধে ইরানের প্রতি ১২টি আরব দেশের আহ্বান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

এবার হামলা বন্ধ এবং আন্তর্জাতিক আইন মেনে চলতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে ১২টি আরব ও মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। সৌদি আরবের রিয়াদে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে উপসাগরীয় দেশ জর্ডান, আজারবাইজান ও তুরস্কের ওপর ইরানের হামলার নিন্দা জানান পররাষ্ট্রমন্ত্রীরা।

তারা বলেন, হামলায় আবাসিক এলাকা, তেল স্থাপনা, লবণাক্ত পানি পরিশোধন কেন্দ্র, বিমানবন্দর, আবাসিক ভবন এবং কূটনৈতিক চত্বরসহ বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। মন্ত্রীরা লেবাননের ওপর ইসরাইলের হামলারও নিন্দা জানিয়েছেন এবংলেবাননের নিরাপত্তা, স্থিতিশীলতা ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

এই যৌথ বিবৃতি এমন সময়ে এলো, যখন উপসাগরীয় অঞ্চলজুড়ে জ্বালানি অবকাঠামোতে হামলা চালাচ্ছে ইরান। এর আগে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে তাদের তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্রে হামলা চালানোর জন্য অভিযুক্ত করেছে।

আজারবাইজান, বাহরাইন, মিশর, জর্ডান, কুয়েত, লেবানন, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সিরিয়া, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের পক্ষ থেকে বিবৃতিটি জারি করা হয়। সূত্র: সিএনএন

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধ ট্রাম্পের সবচেয়ে বড় ভুল: ওমান

হামলা বন্ধে ইরানের প্রতি ১২টি আরব দেশের আহ্বান

আপডেট সময় ১১:৫১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬