ঢাকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান যুদ্ধ ট্রাম্পের সবচেয়ে বড় ভুল: ওমান সৌদি আরব যুদ্ধে জড়ালে ব্যবহার হবে পাকিস্তানের পরমাণু! ইরানে আগ্রাসনের প্রভাবে ১০ বছরের মধ্যে ধ্বংস হতে পারে মার্কিন অর্থনীতি বিবেকবান মার্কিনিরা এই ‘অবৈধ’ যুদ্ধ প্রত্যাখ্যান করবেন, বিশ্বাস ইরানের জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা মেনে নেবে না জনগণ: ঈদ শুভেচ্ছা বার্তায় জামায়াত আমির চীনের উপহারকে যৌথ উদ্যোগ বলে বিতরণ, জামায়াতের বক্তব্যে চীনা দূতাবাসের উদ্বেগ সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৫০ গ্রামে ঈদ উদযাপন কাল ইরান আমাদের যুদ্ধ নয়, ট্রাম্পকে জানালো ইউরোপ বাড়তি ভাড়া নিয়ে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন সঠিক নয়: দাবি সড়ক প্রতিমন্ত্রীর আজ চাঁদপুরের এক গ্রামে পালিত হচ্ছে ঈদুল ফিতর

বাড়তি ভাড়া নিয়ে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন সঠিক নয়: দাবি সড়ক প্রতিমন্ত্রীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

এবার ঈদ যাত্রায় যাত্রীদের কাছ থেকে দুইতিনগুন বাড়তি ভাড়া নিয়ে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন সঠিক নয় বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। এখন পর্যন্ত কোনো যাত্রী ভাড়া নিয়ে অভিযোগ করেনি বলেও জানান প্রতিমন্ত্রী।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন হাবিবুর রশিদ হাবিব। এ সময় বেশকিছু যাত্রীর সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। পরে সাংবাদিকদের তিনি বলেন, দুটি ট্রেন ছাড়া বাকি ট্রেনগুলোর চলাচল স্বাভাবিক রয়েছে। ঈদযাত্রার বিষয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে, সাফল্যব্যর্থতার দায় ঈদের পর নির্ধারণ হবে৷

হাবিবুর রশিদ হাবিব বলেন, ঈদ যাত্রায় দুর্ঘটনার দায় সরকারের ওপরই বর্তায়। তবে যাত্রীদেরও সচেতন থাকতে হবে। ঈদের পর রেল সেবাকে উন্নত ও যোগাযোগ পথ বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এর আগে, বুধবার (১৮ মার্চ) দেশের গণমাধ্যমে পাঠানো এক সমীক্ষা প্রতিবেদনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি অভিযোগ করে, এবারের ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য গত ২০ বছরের রেকর্ড ভঙ্গ করতে চলেছে। ঈদুল ফিতরের যাত্রায় বিভিন্ন শ্রেণির বাস ও মিনিবাসে অতিরিক্ত ভাড়া আদায়ের মহোৎসব চলছে বলে অভিযোগ সমিতির।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধ ট্রাম্পের সবচেয়ে বড় ভুল: ওমান

বাড়তি ভাড়া নিয়ে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন সঠিক নয়: দাবি সড়ক প্রতিমন্ত্রীর

আপডেট সময় ০২:১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬