ঢাকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান যুদ্ধ ট্রাম্পের সবচেয়ে বড় ভুল: ওমান সৌদি আরব যুদ্ধে জড়ালে ব্যবহার হবে পাকিস্তানের পরমাণু! ইরানে আগ্রাসনের প্রভাবে ১০ বছরের মধ্যে ধ্বংস হতে পারে মার্কিন অর্থনীতি বিবেকবান মার্কিনিরা এই ‘অবৈধ’ যুদ্ধ প্রত্যাখ্যান করবেন, বিশ্বাস ইরানের জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা মেনে নেবে না জনগণ: ঈদ শুভেচ্ছা বার্তায় জামায়াত আমির চীনের উপহারকে যৌথ উদ্যোগ বলে বিতরণ, জামায়াতের বক্তব্যে চীনা দূতাবাসের উদ্বেগ সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৫০ গ্রামে ঈদ উদযাপন কাল ইরান আমাদের যুদ্ধ নয়, ট্রাম্পকে জানালো ইউরোপ বাড়তি ভাড়া নিয়ে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন সঠিক নয়: দাবি সড়ক প্রতিমন্ত্রীর আজ চাঁদপুরের এক গ্রামে পালিত হচ্ছে ঈদুল ফিতর

ইরান যুদ্ধ ট্রাম্পের সবচেয়ে বড় ভুল: ওমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

এবার ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি বলেছেন, ইরান যুদ্ধ ট্রাম্পেরসবচেয়ে বড় ভুল হিসাব দ্য ইকোনমিস্টে প্রকাশিত এক মতামত নিবন্ধে তিনি এ মন্তব্য করেন। যুদ্ধ শুরু হওয়ার আগে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করেছিলেন তিনি। এইঅবৈধ যুদ্ধশেষ করতে মার্কিন মিত্রদের হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন আলবুসাইদি।

ওমানসহ উপসাগরীয় দেশগুলো কয়েক দশক ধরে সম্ভাব্য ইরানি হামলা মোকাবিলায় মার্কিন অস্ত্র কিনেছে এবং নিজ দেশে মার্কিন ঘাঁটি স্থাপন করেছে। আলবুসাইদি লিখেছেন, এই দেশগুলো যে আপেক্ষিক শান্তি ও সমৃদ্ধি ভোগ করছিল, তা এখন হুমকির মুখে। কারণ হিসেবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র তার নিজস্ব পররাষ্ট্রনীতির নিয়ন্ত্রণ হারিয়েছে।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের মিত্রদের জন্য প্রশ্নটি সহজ। এই অনাকাঙ্ক্ষিত সংঘাত থেকে এই পরাশক্তিকে মুক্ত করতে আমরা কী করতে পারি? প্রথমত, যুক্তরাষ্ট্রের মিত্রদের সত্য বলার দায়িত্ব রয়েছে। এই যুদ্ধে এমন দুটি পক্ষ রয়েছে, যাদের এতে কোনো লাভ নেই। ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ের স্বার্থেই এই সংঘাত যত দ্রুত সম্ভব অবসান হওয়া প্রয়োজন।

তিনি আরো বলেন, সম্ভবত ইসরাইল যুক্তরাষ্ট্রকেপ্ররোচিতকরেছে যে এই যুদ্ধে সহজেই জয় পাওয়া যাবে। কিন্তু ইসরাইলের লক্ষ্য অর্জনের জন্য যুক্তরাষ্ট্রকে সেখানে সেনা নামাতে হবে এবং সেই ধরনের চিরস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়তে হবে, যা ট্রাম্প শেষ করার অঙ্গীকার করেছিলেন। সূত্র: সিএনএন

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধ ট্রাম্পের সবচেয়ে বড় ভুল: ওমান

ইরান যুদ্ধ ট্রাম্পের সবচেয়ে বড় ভুল: ওমান

আপডেট সময় ০৩:৫৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬