ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের মানুষ এখন সবকিছু বোঝেন-জানেন, ভুল করলে মানুষ ক্ষমা করবে না: মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

দেশের মানুষ এখন আর আগের মতো সহজসরল নেই। তারা সবকিছু বোঝেন ও জানেন। তারা কাউকে ক্ষমা করেন না। আমরা ভুল করলে আমাদেরও ক্ষমা করবেন না।  শনিবার (২৩ মে) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইইবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) উপলক্ষে আয়োজিত মাসব্যাপী কর্মসূচির সমাপনী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন তিনি। এ সময় তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের যে ছেলেরা রক্ত ও প্রাণ দিয়ে নতুন বাংলাদেশের সুযোগ সৃষ্টি করে দিয়েছে, তাদের সেই রক্তের ধারাকে আমরা যেন কখনো ম্লান হতে না দিই। আমাদের কারণে তা যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমরা সেই পুরোনো ঘুণে ধরা বাংলাদেশ আর দেখতে চাই না।প্রকৌশলীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দেশের উন্নয়নকে শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। এর সঙ্গে সততা, জবাবদিহি ও দূরদর্শী পরিকল্পনার বিষয়ও জড়িত। বিগত সরকারের আমলে এলজিইডি বিভাগ থেকে পিরোজপুর জেলায় সাড়ে ৩ হাজার কোটি টাকা লোপাট হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব বিষয়ে প্রকৌশলীদের অত্যন্ত সতর্কতার সঙ্গে দৃষ্টি দিতে হবে। এমন পরিকল্পনা করতে হবে যা জনকল্যাণে কাজে লাগে।

প্রকৌশলীদের উদ্দেশে বিএনপি মহাসচিব আরও বলেন, আপনাদের প্রতি যেহেতু সারা দেশের মানুষের একটা প্রত্যাশা, ভরসা ও আস্থা আছে, সেটাকে আপনারা পালন করবেন। আসুন আমরা সবাই নতুন সূর্যোদয়ের আলোয় আলোকিত হই। বাংলাদেশের জন্য একটা নতুন দিগন্ত সৃষ্টি করি, যাতে খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারি।

আইইবি প্রেসিডেন্ট ও রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজুর সভাপতিত্বে অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত প্রকৌশলীসাংসদদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা পাওয়া সংসদ সদস্যরা হলেন প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন (বকুল), প্রকৌশলী মঈনুল ইসলাম খান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য প্রকৌশলী সানজিদা ইসলাম (তুলি), প্রকৌশলী মাহবুবা হাকিম ক্যামেলিয়া ও প্রকৌশলী মারদিয়া মমতাজ। এ ছাড়া গবেষণা ও প্রশিক্ষণে অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার২০২৬ পাওয়া প্রকৌশলী ড. মোহাম্মদ আব্দুল বাকীকেও অনুষ্ঠানে সম্মাননা জানানো হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশের মানুষ এখন সবকিছু বোঝেন-জানেন, ভুল করলে মানুষ ক্ষমা করবে না: মির্জা ফখরুল

আপডেট সময় ১১:০৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬