ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হোয়াইট হাউসে ট্রাম্প থাকাকালীন বাইরে গোলাগুলি, নিহত এক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

এবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউসের বাইরে সিক্রেট সার্ভিস এজেন্টদের সঙ্গে গোলাগুলিতে এক সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, ২১ বছর বয়সী ওই যুবকের নাম নাসির বেস্ট। এই ঘটনায় একজন পথচারীও আহত হয়েছেন। ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরেই অবস্থান করছিলেন। খবর বিবিসির। স্থানীয় সময় শনিবার (২৩ মে) সন্ধ্যা ছয়টার কিছু আগে হোয়াইট হাউসের বাইরে আইজেনহাওয়ার এক্সিকিউটিভ অফিস বিল্ডিংয়ের কাছে ১৭তম স্ট্রিট এবং পেনসিলভানিয়া অ্যাভিনিউ এনডব্লিউতে এই গুলির ঘটনা ঘটে।

আইন প্রয়োগকারী সংস্থার সূত্র জানিয়েছে, নাসির বেস্ট নামের ওই যুবক নিজের ব্যাগ থেকে একটি রিভলভার বের করে হোয়াইট হাউসের বাইরে আচমকা গুলি ছুড়তে শুরু করেন। এ সময় সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা তাৎক্ষণিক পাল্টা গুলি চালালে তিনি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এই হামলায় সিক্রেট সার্ভিসের কোনো কর্মকর্তা আহত হননি।

মার্কিন গণমাধ্যম সিবিএস জানিয়েছে, নিহত নাসির বেস্ট সিক্রেট সার্ভিস ও মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের কাছে আগে থেকেই পরিচিত ছিলেন। তার মানসিক স্বাস্থ্য সমস্যার কথা নথিভুক্ত ছিলো। এর আগে ২০২৫ সালের জুলাই মাসেও তিনি হোয়াইট হাউসে প্রবেশের চেষ্টা করে সিক্রেট সার্ভিসের হাতে গ্রেপ্তার হয়েছিলেন এবং পরবর্তীতে একটি মানসিক স্বাস্থ্য কেন্দ্রেও সময় কাটান। গত ১৮ মাস ধরে তিনি ওয়াশিংটন ডিসিতে বসবাস করছিলেন।

গুলির শব্দ শোনার পর হোয়াইট হাউসের ভেতরে থাকা সাংবাদিকদের দ্রুত প্রেস ব্রিফিং রুমে নিয়ে যাওয়া হয় এবং প্রায় ৩০ মিনিট সেখানে আটকে রাখা হয়। এবিসির সিনিয়র হোয়াইট হাউস করেসপন্ডেন্ট সেলিনা ওয়াং এবং সিবিএস নিউজের রিপোর্টার অ্যারন নাভারো মাঠের ঠিক বাইরে থেকে মুহুর্মুহু গুলির শব্দ শোনার ও আত্মরক্ষার জন্য দ্রুত নিরাপদ আশ্রয়ে ছুটে যাওয়ার অভিজ্ঞতা জানান। সামাজিক যোগাযোগমাধ্যমট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বন্দুকধারীকে দমনে সিক্রেট সার্ভিসের দ্রুত ও পেশাদার পদক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ওই বন্দুকধারীর একটি হিংসাত্মক অতীত ছিলো। ট্রাম্প উল্লেখ করেন, হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে বন্দুকধারীর গুলি চালানোর ঘটনার ঠিক এক মাস পরেই এই ঘটনাটি ঘটলো।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হোয়াইট হাউসে ট্রাম্প থাকাকালীন বাইরে গোলাগুলি, নিহত এক

আপডেট সময় ১১:৫৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬