ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ মানহানির মামলায় স্থায়ী জামিন পেলেন এমপি আমির হামজা ফিলিস্তিনের পক্ষে থেকেও ইসরায়েলকে জ্বালানি দিয়ে সাহায্য করছে ব্রাজিল প্রতিবেশী যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে, পুলিশের সামনেই মেয়েকে হত্যা করলেন বাবা-মা প্রাথমিক শিক্ষকদের এখন থেকে বদলি করবে স্থানীয় প্রশাসন: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী দক্ষিণ এশিয়ায় শান্তির সূচকে বাংলাদেশ চতুর্থ, তালিকায় কততম ভারত ও পাকিস্তান? ডামি নির্বাচনের প্রার্থী থেকে ক্রীড়াঙ্গনের নীতিনির্ধারক, সারওয়াত শুক্লাকে ঘিরে প্রশ্ন

২৪ ঘণ্টার আল্টিমেটাম: দাবি না মানলে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচির ঘোষণা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

ইসলামী ব্যাংককে ঘিরে চলমান আন্দোলনের অংশ হিসেবে ঘোষিত ৭ দফা দাবি আগামী ২৪ ঘণ্টার মধ্যে পূরণ না হলে মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ ব্যাংক ঘেরাও করার ঘোষণা দিয়েছে ‘সচেতন গ্রাহক ফোরাম’। একইসঙ্গে ওইদিন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপিও প্রদান করা হবে বলে জানানো হয়েছে।

রোববার (১৪ জুন) দুপুরে মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন ফোরামের আহ্বায়ক ও মুখপাত্র অধ্যাপক নুর উন-নবী মানিক। তিনি জানান, সরকারের কাছে উত্থাপিত ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর করা হবে।

এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন তিনি। সেখানে তিনি ব্যাংকের নেতৃত্ব পরিবর্তন, অনিয়মের বিচার, লুট হওয়া অর্থ উদ্ধারসহ বিভিন্ন দাবি জানান।

অবস্থান কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংককে ঘিরে চলমান অনিয়ম ও অপব্যবস্থাপনা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তারা বলেন, দাবি বাস্তবায়ন না হলে সারাদেশের গ্রাহক ও আমানতকারীদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

ঘোষণার পর বিক্ষোভকারীরা ‘বাংলাদেশ ব্যাংক ঘেরাও হবে’ স্লোগান দিয়ে কর্মসূচি শেষ করেন এবং পরবর্তী কর্মসূচির প্রস্তুতির কথা জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার

২৪ ঘণ্টার আল্টিমেটাম: দাবি না মানলে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচির ঘোষণা

আপডেট সময় ০২:১০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬