ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গরীব মানুষের জন্য আদ্-দ্বীন একটা ভরসার জায়গা: ডা. মাহমুদা মিতু ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল করলেন ট্রাম্প বিশ্বকাপে বাঁশি বাজাতে না পারলেও সুপার কাপে বড় দায়িত্ব পেলেন সোমালি রেফারি ইতিহাসে প্রথম ফিফা বিশ্বকাপে খেলবে রেকর্ড ১৩টি মুসলিম দেশ যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ফুটবলের ইতিহাস কিছুক্ষণ পর শুরু হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান রাতভর অভিযানে কটিয়াদীতে কৃষক লীগ-ছাত্রলীগসহ ৪ নেতা আটক আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল ইস্যুতে জামায়াত আমিরের স্ট্যাটাস বিয়ের উপহার হিসেবে বর পেলেন ব্রাজিলের জার্সি, কনে আর্জেন্টিনার ঐতিহাসিক সিরিজ জয়ের রাতেই হাসপাতালে মিরাজ

ঢাকঢোল পিটিয়ে জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৬:২০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

ঢাকঢোল পিটিয়ে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিন শতাধিক ফোর্স অফিসার নিয়ে চালানো এ অভিযানে মাত্র ১৬ জনকে আটক করা হয়েছে।

সোমবার (১ জুন) বিকেল ৫টা থেকে অভিযান শুরু হয়ে চলে রাত ৯টা পর্যন্ত। র‍্যাব, পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের ডগ স্কোয়াড টিমের সমন্বয়ে এ অভিযান চালানো হয়।

খোঁজখবর নিয়ে জানা গেছে, অভিযানকালে পুলিশের দুই শতাধিক অফিসার ফোর্স, র‍্যাবের ৭০ অধিক অফিসার ফোর্স ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৯০-এর বেশি অফিসার ফোর্স এবং পুলিশের ডগ স্কোয়াড টিম অংশ নিয়েছিল। এ সময় ক্যাম্পের বিভিন্ন সেক্টর থেকে মাত্র ১৬ জনকে আটক করা হয়।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম জানান, যৌথ বাহিনীর অভিযানে ১৬ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক র‍্যাব পুলিশের কয়েকজন কর্মকর্তা এশিয়া পোস্টকে জানিয়েছেন, হঠাৎ জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান চালানো হলেও আশানুরূপ ফল পাওয়া যায়নি। অভিযানের বিষয়টি হয়তো আগে থেকেই মাদক কারবারিরা টের পেয়েছে। তাই মাত্র ১৬ জনকে ধরা সম্ভব হয়েছে।

এদিকে জেনেভা ক্যাম্পের সাধারণ বাসিন্দারা অভিযোগ করে বলেন, এটি লোক দেখানো অভিযান। আর এভাবে অভিযান চালালে কখনোই শীর্ষ মাদক কারবারিদের ধরা সম্ভব হবে না। আগে ভালো করে খোঁজখবর নিয়ে তারপর পোশাকে ও সাদাপোশাকে অভিযান চালালে মূল হোতাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

তারা দাবি করে বলেন, মাদক কারবারিরা যখন বাস ভাড়া করে সিলেট মাজার জিয়ারতে গেছে, ঠিক তখনই ক্যাম্পে অভিযান চালানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গরীব মানুষের জন্য আদ্-দ্বীন একটা ভরসার জায়গা: ডা. মাহমুদা মিতু

ঢাকঢোল পিটিয়ে জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬

আপডেট সময় ১১:২৬:২০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬