ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গুনে গুনে ঘুষ নেওয়া ভূমি কর্মকর্তা বরখাস্ত বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর খাওয়ার পানির ট্যাংকে বিষ দিয়েছে সন্ত্রাসীরা: পুলিশ বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: মামুনুল হক ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’: ফেসবুক পোস্টে সারজিস আলম ইসি সচিবালয়ে ‘দলীয় ব্যক্তিকে’ নিয়োগ দেওয়া নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত এটা কেবলই শুরু, এখনও অনেক দীর্ঘ পথ পাড়ি দেওয়া বাকি: ককরোচ পার্টির প্রধান আর্জেন্টিনাকে লেখা ফিফা সভাপতির চিঠি ফাঁস, আবারও সমালোচনার ঝড়

শুধু ব্রাজিল নয়, নরওয়ের বিপক্ষে কখনো জিততে পারেনি আর্জেন্টিনাও

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছে গেছে হালান্ড-ওডেগার্ডদের নরওয়ে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নরওয়েজীয়রা প্রতিপক্ষ হিসেবে ব্রাজিলকে পেয়েছে। ব্যস! বাংলাদেশের ফুটবলপ্রেমীরা এই সূচি নিশ্চিত হতেই নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড ঘাঁটতে শুরু করেছেন। আর তা দেখে ব্রাজিল ভক্তদের হতাশই হতে হয়েছে। নিজেদের সমৃদ্ধ ফুটবল ইতিহাসে নরওয়েই একমাত্র দল, যাদের বিপক্ষে কখনো জিততে পারেনি ব্রাজিল। এখন পর্যন্ত চারবারের মুখোমুখিতে নরওয়ের জয় ২টি, অন্য ২ ম্যাচ ড্র হয়েছে। ব্রাজিলের বিপক্ষে নরওয়ের দুই জয়ের একটি আবার বিশ্বকাপে! ১৯৯৮ আসরের গ্রুপ পর্বে দুঙ্গা-রোনালদো-বেবেতোর ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছিলো নরওয়ে।

এই তথ্য জানার পর আর্জেন্টিনার সমর্থকরা যদি খুশি হয়ে থাকেন, তাহলে এখনই থেমে যান। কারণ ইতিহাস বলছে, ব্রাজিলের মতো নরওয়ের বিপক্ষে কখনো জিততে পারেনি আর্জেন্টিনাও। ব্রাজিল তবু নরওয়ের বিপক্ষে ২ ম্যাচ ড্র করেছে।

কিন্তু আর্জেন্টিনা দুইবারের মুখোমুখি লড়াইয়ে দুটিতেই হেরেছে। একটি ১৯৮৬ সালে ডিয়োগো ম্যারাডোনার নেতৃত্বে, আরেকটি ২০০৭ সালে লিওনেল মেসির ক্যারিয়ারের শুরুর দিকে। নরওয়ে ছাড়াও আরো ৫টি দলকে আর্জেন্টিনা কখনো হারাতে পারেনি—বেলারুশ, ক্যামেরুন, চীন, ডেনমার্ক ও লিথুয়ানিয়া।

আগামী রবিবার (৫ জুলাই) রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। নিজেদের ম্যাচগুলোতে জয় পেলে সেমিফাইনালে নরওয়ের সামনে পড়বে আর্জেন্টিনা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গুনে গুনে ঘুষ নেওয়া ভূমি কর্মকর্তা বরখাস্ত

শুধু ব্রাজিল নয়, নরওয়ের বিপক্ষে কখনো জিততে পারেনি আর্জেন্টিনাও

আপডেট সময় ০৯:৩৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬