ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, একযোগে ১৬ নেতার পদত্যাগ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ঘুষের টাকা গুনতে গুনতে ভূমি কর্মকর্তা বললেন, এক মাসে কাজ কমপ্লিট করে দেওয়া হবে ‘আওয়ামী লীগ তো ভারতে জায়গা পেয়েছে, আপনারা কোথায় পালাবেন’—গাংনীতে এনসিপির পথসভায় বক্তারা ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও আগে ভোট চুরি হতো এবার বিএনপি ফল চুরি করেছে: হাসনাত আব্দুল্লাহ রক্ত লেখা ইতিহাস কখনো মুছে যায় না: নাহিদ ইসলাম ভারতের দিকে তাক করা চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, স্যাটেলাইট ইমেজে অবাক করা দৃশ্য তিন শিক্ষার্থীকে পে’টা’লে’ন সালাহউদ্দিন আম্মারসহ শিবির নেতারা

মেহেরপুরে বাড়ি থেকে ৩টি গাঁজা গাছ উদ্ধার, কারাগারে আব্দুল হালিম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

মেহেরপুর সদর উপজেলার কালীগাংনী ভিটাপাড়া এলাকায় নিজ বাড়িতে চাষ করা ৩টি গাঁজা গাছ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় আব্দুল হালিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ১০টার দিকে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ প্রদীপ কুমার সানার নেতৃত্বে পরিচালিত অভিযানে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কালীগাংনী ভিটাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশের সূত্রে জানা যায়, বিলের ওপারে মাঠের মধ্যে অবস্থিত ইটের গাঁথুনিযুক্ত একতলা বাড়ির মাটির উঠান থেকে চাষ করা ৩টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাছগুলোর উচ্চতা যথাক্রমে ৯ ফুট ৪ ইঞ্চি, ৬ ফুট ৩ ইঞ্চি এবং ৩ ফুট ৬ ইঞ্চি। গাছগুলোর ওজন যথাক্রমে ৩ কেজি ১০০ গ্রাম, ৪৫০ গ্রাম এবং ৪০ গ্রাম।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আব্দুল হালিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করে তাকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মেহেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার মাদক নির্মূলে জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মেহেরপুরে বাড়ি থেকে ৩টি গাঁজা গাছ উদ্ধার, কারাগারে আব্দুল হালিম

আপডেট সময় ১০:৩২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬