ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত মধ্যরাতে তাসনিম জারার বিস্ফোরক স্ট্যাটাস দ্বিতীয়বার বিয়ের ৪ মাস না যেতে আবারও বিচ্ছেদ, যা বললেন স্ত্রী সাবিকুন্নাহার অস্ত্র কিংবা ছুরি নয়, রক্তভর্তি সিরিঞ্জ নিয়ে ছিনতাই গাজীপুরে পাঁচ খুন: ঘটনাস্থলে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভয় ধরাচ্ছে নতুন হান্টাভাইরাস, যা বলছে ডব্লিউএইচও গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে নামবে এনসিপি’ দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল স্কুলশিক্ষার্থী নাহিদের সন্ধান চায় পরিবার পরকীয়ার জেরে যুবককে হত্যা করে পুঁতে রাখলো মাটিতে, দম্পতি আটক

বিএনপির সমাবেশে আইফোন চুরি, কুরআন তেলাওয়াত করিয়ে তওবা করালো জনতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

এবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশ থেকে আইফোন চুরির ঘটনা ঘটেছে। যদিও চুরির সময় হাতেনাতে ধরা পড়ে চোর। পরে তাকে পবিত্র কুরআন তেলাওয়াত করিয়ে তওবা করান উপস্থিত জনতা।

শুক্রবার (১ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। সমাবেশে ভিড়ের মধ্যে এক কর্মীর আইফোন চুরির সময় হাতেনাতে ধরা পড়ে ওই চোর। পরবর্তীতে সেখানে উপস্থিত নেতাকর্মীদের সামনে সে নিজের ভুল স্বীকার করে এবং ভবিষ্যতে এমন কাজ না করার প্রতিশ্রুতি দিয়ে তওবা করেন।

এরপর বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান মঞ্চে এসে পৌঁছালে সমাবেশের মূল পর্ব শুরু হয়। এ সময় উপস্থিত হাজার হাজার মানুষ করতালি ও স্লোগানে তাকে বরণ করে নেন। মঞ্চের সামনে থাকা শ্রমিক নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন এবং পরে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য, মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের অধিকার আদায়ের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

বিএনপির সমাবেশে আইফোন চুরি, কুরআন তেলাওয়াত করিয়ে তওবা করালো জনতা

আপডেট সময় ০২:৫৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬