ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি বিষাক্ত শুঁয়োপোকার আতঙ্কে জার্মানির একাধিক পার্ক বন্ধ স্পেন ম্যাচের আগে কোচের বিরুদ্ধে বিদ্রোহ উরুগুয়ে শিবিরে জব্দ হেরোইনও কখনো ‘আটা-ময়দা’ হয়ে যায়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গ থেকে পুশইনের চেষ্টা ঠেকাতে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে

এবার শাপলা চত্বরে শহীদদের স্মরণে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

গত ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে আয়োজিত হেফাজতে ইসলামের সমাবেশ ভণ্ডুল করতে হামলা চালিয়েছিল ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার সরকার। ওই হামলায় শহীদদের স্মরণ ও মাগফিরাত কামনায় এবার দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। দলটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৫ মে (মঙ্গলবার) সারা দেশের সব শাখায় আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জুবায়ের হোসেন এক বিবৃতিতে বলেন, শাপলা চত্বরের শহীদদের স্মরণে এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশের সব শাখাকে যথাযথ মর্যাদায় কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্ট সব ইউনিটকে কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে ১৩ দফা দাবিতে আয়োজিত হেফাজতে ইসলামের সমাবেশে গভীর রাতে হামলা করে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ, র‌্যাব ও বিজিবির যৌথ অভিযানে ব্যাপক হতাহতের অভিযোগ ওঠে। হেফাজতের দাবি ১,০০০+ মৃত্যু হলেও, সরকারি হিসেবে তা ছিল ১৩ জন। 

মানবাধিকার সংস্থা অধিকার (Odhikar)-এর রিপোর্টে ৬১ জনের মৃত্যুর কথা বলা হয়েছিল। হিউম্যান রাইটস ওয়াচ অন্তত ৫৮ জন নিহতের আশঙ্কা প্রকাশ করে। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর, শাপলা চত্বর ঘটনার তদন্ত নতুন করে শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ বেশ কয়েকজন কর্মকর্তাকে আসামি করে মামলার তদন্ত করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন

এবার শাপলা চত্বরে শহীদদের স্মরণে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

আপডেট সময় ০৩:৪৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬