ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

আল্লাহ আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন: কারামুক্তির পর সিদ্দিক 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ৩৫৯ বার পড়া হয়েছে

দেশের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান দীর্ঘ কারাবাসের পর যেন নতুন এক জীবন নিয়ে ফিরেছেন! দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১১ মাস কারাভোগ করেন তিনি। এর পর গত ১৮ মার্চ মুক্তি পান। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের জেলজীবন এবং ভেতরের আমূল পরিবর্তনের গল্প শুনিয়েছেন এই অভিনেতা।

অভিনেতার ভাষ্য, জেলে প্রচুর চিন্তা করার সময় পাওয়া যায়। আগে দ্বীনের কাজে সেভাবে লিপ্ত ছিলাম না, কিন্তু সেখানে নিয়মিত কুরআন তিলাওয়াত ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করি। আল্লাহই আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন।

তিনি আরও বলেন, কারাগারের দেয়ালে লেখারাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’, এই স্লোগানটি তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। সিদ্দিক বলেন, কারা কর্তৃপক্ষ আমাকে নিরাপদে রেখেছে আর আমি নিজেই নিজের আলোর পথ খুঁজে নিয়েছি।

বন্দি থাকা অবস্থায় এই অভিনেতা তার সৃজনশীলতাকে থামিয়ে রাখেননি। জেলে বসেই তিনি ১৫টি নাটক ও ৩টি চলচ্চিত্রের গল্প লিখে ফেলেছেন। এমনকি নিজের জীবন ও কারাজীবনের অভিজ্ঞতা নিয়ে বইও লিখেছেন তিনি। তবে মুক্তি পেলেও এখনো কারাজীবনের সেইট্রমাকাটিয়ে উঠতে পারেননি সিদ্দিক। জানান, শারীরিক ও মানসিকভাবে এখনো সেই নিয়মের মধ্যেই নিজেকে আবিষ্কার করেন তিনি। আপাতত পরিবারকে সময় দিচ্ছেন এবং জেলে লেখা গল্পগুলো নিয়ে কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

আল্লাহ আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন: কারামুক্তির পর সিদ্দিক 

আপডেট সময় ০৩:২৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬