ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কোথায় সেই জার্মান সাহস! ‘ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি ৪ ফুটবলার, কারা?

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে জার্মানি। টাইব্রেকারে চারবারের বিশ্বজয়ী দলকে বাঁচাতে পারেননি ম্যানুয়েল ন্যয়ারও। অনেকে বলতে পারেন, টাইব্রেকারের ফলাফল ভাগ্যের উপরও নির্ভর করে। কিন্তু সত্যিই কি তাই? সংবাদমাধ্যম সূত্রে খবর, জার্মানির চারজন ফুটবলার নাকি পেনাল্টি মারতেই রাজি হননি। যা থেকে স্পষ্ট, দলের মধ্যে ভাঙন রয়েছে।

রাউন্ড অফ ৩২-এ প্যারাগুয়ের বিপক্ষে জার্মানির ম্যাচ নির্ধারিত সময়ে শেষ হয় ১-১ গোলে। যোগ করা সময়েও গোল হয়নি। ফলে শেষ পর্যন্ত টাইব্রেকারে জার্মানি ৪-৩ ব্যবধানে হারে। শেষে ডিফেন্ডার জোনাথান তাহ গোল মিস করতেই বিদায় হয়ে যায় জার্মানির। যা তার ক্যারিয়ারের প্রথম পেনাল্টি। কিন্তু তাহর পেনাল্টি মারার কথাই ছিল না। তারও আগে চারজনের নাম ছিল।

কিন্তু সেই চারজন পেনাল্টি মারতে রাজি হননি। সেই চারজন হলেন লিও গোরেৎজকা, ওয়াল্ডেমার অ্যান্টন, ন্যাথানিয়েল ব্রাউন ও মালিক থিয়াও।

জার্মান সংবাদমাধ্যম ‘বিল্ড’-এর খবর অনুযায়ী, এই চারজন আত্মবিশ্বাসের অভাবে ভুগছিলেন। অধিনায়ক জোশুয়া কিমিচ চারজনকে গিয়ে পেনাল্টি মারার কথা বলেন। কিন্তু তারা রাজি হননি। এর মধ্যে গোরেৎজকা দেশের হয়ে ৭২টি ম্যাচ খেলেছেন। তাকে কিমিচ দুইবার পেনাল্টি মারার কথা বলেন। কিন্তু দু’বারই তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। বায়ার্ন মিউনিখের হয়ে দীর্ঘদিন খেলা এই মিডফিল্ডারের সিদ্ধান্তে অনেকেই অবাক।

পেনাল্টি শুটআউটে প্রথমেই মিস করেন হাভার্টজ। বাঁদিকে ঝাঁপিয়ে অসাধারণ সেভ করেন প্যারাগুয়ের গোলকিপার গিল। এরপর প্যারাগুয়ের হয়ে গোল করেন মরিসিও। তবে লক্ষ্যভ্রষ্ট হননি জার্মানির কিমিচ, মুসিয়ালারা। অন্যদিকে প্যারাগুয়েও পরপর গোল করে। আবার ভোলটেমাডের সেভ ফের বাঁচিয়ে দেন গিল। নাটক জমে যায় প্যারাগুয়ের সানাব্রিয়া বাইরে মারায়। জার্মানির আমিরিও গোল করেন। শেষ শটে মিস করেন প্যারাগুয়ের বালবুয়েনা। স্কোর ফের সমান-সমান। অবশেষে সাডেন ডেথ। সেখানে তাহ বল উড়িয়ে দেন আকাশে। আর তাতেই বিদায় নিশ্চিত হয়ে যায় জার্মানির।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কোথায় সেই জার্মান সাহস! ‘ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি ৪ ফুটবলার, কারা?

আপডেট সময় ১২:২৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬