ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তা শঙ্কায় বাবার জানাজায় থাকবেন না মোজতবা খামেনি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

নিরাপত্তাজনিত কারণে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন ও জানাজার অনুষ্ঠানে অংশ নেবেন না বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত তার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম এলাহি।

বৃহস্পতিবার (২ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে আয়াতুল্লাহ হাকিম এলাহি বলেন, ইরানের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত হুমকির কারণেই মোজতবা খামেনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না।

সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেন, মোজতবা খামেনি মৃত্যুর লক্ষ্যবস্তু। এ বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানায় তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, দেশটির নেতৃত্বের বিরুদ্ধে ভবিষ্যতে যেকোনো হুমকির জবাব শক্তিশালীভাবে দেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর প্রথম দিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিরাপত্তা শঙ্কায় বাবার জানাজায় থাকবেন না মোজতবা খামেনি

আপডেট সময় ১১:৩৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬