ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দ্বিতীয়বার বিয়ের ৪ মাস না যেতে আবারও বিচ্ছেদ, যা বললেন স্ত্রী সাবিকুন্নাহার অস্ত্র কিংবা ছুরি নয়, রক্তভর্তি সিরিঞ্জ নিয়ে ছিনতাই গাজীপুরে পাঁচ খুন: ঘটনাস্থলে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভয় ধরাচ্ছে নতুন হান্টাভাইরাস, যা বলছে ডব্লিউএইচও গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে নামবে এনসিপি’ দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল স্কুলশিক্ষার্থী নাহিদের সন্ধান চায় পরিবার পরকীয়ার জেরে যুবককে হত্যা করে পুঁতে রাখলো মাটিতে, দম্পতি আটক বিপর্যয়ের পর শক্তিশালী রাজনৈতিক মঞ্চ গঠনের ডাক মমতার ছেলের ‘দায়’ মেটাতে বৃদ্ধ বাবাকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

জিজ্ঞাসাবাদ শেষে ছাড়া পেলেন কুমিল্লার সেই বিএনপি নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

কুমিল্লার আদর্শ সদর উপজেলা শাখা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ। পরে তিনি কুমিল্লা কোতোয়ালি মডেল থানা থেকে বের হয়ে নিজ বাসায় ফিরে যান।

রোববার (৩ মে) দুপুরে নগরীর শাসনগাছা এলাকা থেকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। সেখানে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে রোববার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের সময় তাকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে, রেজাউল কাইয়ুমকে আটকের খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীরা কোতোয়ালি মডেল থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং থানা ঘেরাও করেন। তারা তার মুক্তির দাবিতে স্লোগান দেন, এতে এলাকায় উত্তেজনা তৈরি হয়।

পরে রাতের দিকে তাকে ছেড়ে দেওয়ার খবরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে এবং নেতাকর্মীরা সেখান থেকে সরে যান।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার এশিয়া পোস্টকে জানান, জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে কী কারণে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয়বার বিয়ের ৪ মাস না যেতে আবারও বিচ্ছেদ, যা বললেন স্ত্রী সাবিকুন্নাহার

জিজ্ঞাসাবাদ শেষে ছাড়া পেলেন কুমিল্লার সেই বিএনপি নেতা

আপডেট সময় ০২:২৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬