ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তৃণমূল কংগ্রেসকে হটিয়ে পশ্চিমবঙ্গে বিজয়ী বিজেপি জামায়াতের ৩ ‌নেতাকর্মীর ওপর মৌমাছির আক্রমণ, একজন সংকটাপন্ন পশ্চিমবঙ্গে বিজেপি জয়ের পথে, কে হচ্ছেন মুখ্যমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫ টানা তৃতীয়বারের মতো নন্দিগ্রামে জয় পেলেন শুভেন্দু মমতা ও শুভেন্দুর মোবাইল জব্দ, অভিষেককে গণনাকেন্দ্র ছাড়তে বলল কমিশন ভোলায় ইংরেজি পরীক্ষা খা/রাপ হওয়ায় পুলিশ কন্যার আত্ম/হত্যা বিশেষ অভিযানে বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল ঘর ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেওয়া হবে: কৃষিমন্ত্রী

শেখ হাসিনাসহ ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জে নিহত জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু, বিএনপি কর্মী আব্দুল লতিফ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় শেখ হাসিনা, আওয়ামী-লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

সোমবার (০৪ মে) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলী আদালতের বিচারক সুমন কুমার কর্মকার আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালতের জিআরও জুয়েল রানা, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নাসির উদ্দীন এ তথ্য নিশ্চিত করে বলেন, যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় মোট আসামি ১৯৫ জন। এর মধ্যে ৭০ জন জামিনে আছেন। শেখ হাসিনা সহ ১২৫ আসামি পলাতক রয়েছেন।

বিএনপিকর্মী আব্দুল লতিফ হত্যা মামলায় মোট আসামি ১৭৮ জন। এর মধ্যে জামিনে আছেন ৪১ জন। শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ১৩৭ আসামি পলাতক রয়েছেন। দুটি মামলায় মোট ২৬২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

এর আগে ২০২৫ সালের ১০ নভেম্বর সোহানুর রহমান রঞ্জু ও আব্দুল লতিফ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবীর বিন আনোয়ার, সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না ও সাবেক এমপি জান্নাত আরা হেনরীসহ সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ৩৭৩ নেতাকর্মীকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন, জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান, জেলা যুবলীগের সাবেক সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল ও সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক প্রমুখ।

উল্লেখ্য যে, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে (গত ৪ আগস্ট) সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু, বিএনপি কর্মী আব্দুল লতিফ ও সুমন শেখকে হত্যা করে আওয়ামীলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় সোহানুর রহমান রঞ্জুর স্ত্রী মৌসুমি খাতুন, আব্দুল লতিফের বোন সালেহা বেগম ও একই এলাকার বিএনপিকর্মী সুমন শেখের বাবা আলী শেখ বাদী হয়ে পৃথক তিনটি মামলা দায়ের করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তৃণমূল কংগ্রেসকে হটিয়ে পশ্চিমবঙ্গে বিজয়ী বিজেপি

শেখ হাসিনাসহ ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট সময় ০৯:৩৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬