ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতে পুলিশের ওপর সেনাবাহিনীর ভয়াবহ হামলা ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্য নিহত আজ চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, হবে ১৫ সমঝোতা সই ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ এবার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের ইরানের পক্ষে যুদ্ধে নামত চীন-রাশিয়া-তুরস্ক, আমি ওদের থামিয়েছি: ট্রাম্প ঢাবির ছাত্রী ও তার মা-বোনকে কুপিয়ে হত্যা কোটালীপাড়ার সেতুতে ফুটবল দেশের পতাকার বদলে কালেমা খচিত পতাকা, সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড় শাহজালালে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভে’ঙে যাত্রী উ’দ্ধা’র ‘শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিন পিংয়ের সাথে বৈঠক’

চাঁদাবাজি ও মারধরের মামলায় কলেজ ছাত্রদল সভাপতি গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:২৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

পিরোজপুরের নাজিরপুরে চাঁদাবাজি ও গুরুতর মারধরের মামলায় কলেজ ছাত্রদলের এক সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০৩ জুন) রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (০৪ জুন) তাকে পিরোজপুর জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আসামি সৌরভ মিনা (২৩) উপজেলার বাকসি গ্রামের মো. খোকন মিনার ছেলে। তিনি রাজলক্ষ্মী মহাবিদ্যালয় ছাত্রদলের সভাপতি।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদা দাবি এবং গুরুতর মারধরের অভিযোগে সৌরভ মিনাসহ তিনজনকে আসামি করে নাজিরপুর থানায় একটি মামলা করা হয়। মামলার বাদী ভুক্তভোগীর চাচা চৌঠাইমহল (শ্রীরামকাঠী) গ্রামের জবেদ আলী শেখের ছেলে মো. আকরাম শেখ। হামলায় গুরুতর আহত মো. শামীম শেখ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে নাজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শামীম আহসান বলেন, ‘আমি এ ঘটনা মানুষের কাছ থেকে শুনেছি। যদিও এই কলেজ কমিটি জেলা ইউনিটের অধীনে তবুও আমার উপর যদি কোনো নির্দেশ আসে তবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) উপপরিদর্শক (এসআই) সাজেদুল কায়েস জানান, মামলায় মোট তিনজন আসামির মধ্যে প্রধান আসামি সৌরভ মিনাকে গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্যে তাকে পিরোজপুর জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতে পুলিশের ওপর সেনাবাহিনীর ভয়াবহ হামলা

চাঁদাবাজি ও মারধরের মামলায় কলেজ ছাত্রদল সভাপতি গ্রেপ্তার

আপডেট সময় ০৮:২৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬