ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

বর্তমান সরকার আওয়ামী লীগের প্রেমে পড়েছে এবং তাদের পুনর্বাসনের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার (৪ জুন) বাংলামোটরে দলটির কার্যালয়ে আসন্ন জাতীয় বাজেট নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারের তীব্র সমালোচনা করে বলেন, ‘সরকার ইসলামী ব্যাংক দখল করে এস আলমের হাতে তুলে দেয়ার এজেন্ডা নিয়ে নেমেছে। তারা এখন আওয়ামী লীগের প্রেমে পড়েছে এবং তাদের ছাড় দিয়ে রেখেছে, যাতে তারা রাজনীতির অবাধ সুযোগ পায়।’

এনসিপির এই নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, এভাবে চললে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছিল, এই সরকারেরও একই পরিণতি হতে পারে।

তিনি আরও বলেন, সংসদে ২০০ আসন পাওয়ার কারণে সরকার কোনো কিছুকেই গুরুত্ব দিচ্ছে না, সবকিছু নিজেদের মতো করছে। আওয়ামী লীগ যেভাবে চলত, সরকারও একই পদ্ধতিতে অগ্রসর হচ্ছে।

একই সেমিনারে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশকে যে পথে পরিচালিত করেছে, বিএনপি একই রাস্তায় চলছে। এই রাস্তায় চলতে থাকলে মানুষ তাদের প্রত্যাখ্যান করবে। সেটা কোন প্রক্রিয়ায় হবে, সেটাই এখন দেখার ব্যাপার।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় ০৮:৫৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬