২০২৬ বিশ্বকাপে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, পর্যাপ্ত খেলার সুযোগ না পাওয়ায় নেইমার স্বাভাবিকভাবেই হতাশ। তবে ব্যক্তিগত অসন্তোষ কখনোই দলের পরিবেশে প্রভাব ফেলতে দেননি তিনি। বরং অভিজ্ঞ এই ফরোয়ার্ড সতীর্থদের অনুপ্রাণিত করছেন এবং ড্রেসিংরুমে ইতিবাচক ভূমিকা রাখছেন। চোট থেকে পুরোপুরি সেরে ওঠায় এখন ৯০ মিনিট খেলার মতো শারীরিক সক্ষমতা রয়েছে নেইমারের। তাই রোববার মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ লড়াইয়ে ম্যাচের প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় তাকে মাঠে নামানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলের এই কোচ।