ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া মাদরাসা ছাত্রদের ঠোঁটে সিগারেট দেখবেন না: জামায়াত আমির কসমেটিকস-স্কিন কেয়ার শিল্পে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে গালিগালাজ, কলেজ শিক্ষার্থী গ্রেপ্তার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার ‘বড় হুজুর’ আটক নেপালকে ১০ লাখ মার্কিন ডলার সহায়তা প্রদান করল বাংলাদেশ প্রধানমন্ত্রীকে কটূক্তি করা সেই যুবক গ্রেপ্তার খুব শিগগিরই ইরানের ইসলামি শাসনব্যবস্থার পতন: নেতানিয়াহু জামায়াত নেতাকে যুবলীগ কর্মীর ছুরিকাঘাত

বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে গালিগালাজ, কলেজ শিক্ষার্থী গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

গাজীপুরে বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে ফেসবুকে ভিডিও প্রকাশের অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক কলেজশিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে গাজীপুরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গাছা থানার ওসি গোলাম রব্বানী। সিফাত রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী এবং এনসিপির সমর্থক বলে দলীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের বিভিন্ন সংশ্লিষ্ট ব্যক্তিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ বক্তব্য ও লেখালেখি করছিলেন সিফাত। সর্বশেষ বৃহস্পতিবার এক মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন তিনি।

ভিডিওতে সিফাত দাবি করেন, চলতি মাসে তার বাসায় ৪ হাজার এবং আগের মাসে ৫ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। বিলকে অতিরিক্ত দাবি করে ক্ষোভ প্রকাশের পাশাপাশি সরকারের সংশ্লিষ্টদের নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিষয়টি পুলিশকে জানান। পরে রাতেই অভিযান চালিয়ে সিফাতকে গ্রেপ্তার করা হয়।

গাছা থানার ওসি গোলাম রব্বানী বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। রাত ৯টার দিকে তাকে থানায় আনা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে সিফাতের গ্রেপ্তারের খবর পেয়ে থানায় জড়ো হন এনসিপির নেতাকর্মী ও সমর্থকেরা। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনা ঘটে বলে জানা গেছে।

এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক আলী নাসের খান বলেন, সিফাত এনসিপির সমর্থক এবং ‘ইনকিলাব মঞ্চে’র একজন অ্যাক্টিভিস্ট। তার দাবি, ‘একটা বাচ্চা ছেলে, অহেতুক তাকে আটক করা হয়েছে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে গালিগালাজ, কলেজ শিক্ষার্থী গ্রেপ্তার

আপডেট সময় ১১:০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬