ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোবিন্দগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের কান্নার ভিডিও ভাইরাল ইরান যুদ্ধ ট্রাম্পের সবচেয়ে বড় ভুল: ওমান সৌদি আরব যুদ্ধে জড়ালে ব্যবহার হবে পাকিস্তানের পরমাণু! ইরানে আগ্রাসনের প্রভাবে ১০ বছরের মধ্যে ধ্বংস হতে পারে মার্কিন অর্থনীতি বিবেকবান মার্কিনিরা এই ‘অবৈধ’ যুদ্ধ প্রত্যাখ্যান করবেন, বিশ্বাস ইরানের জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা মেনে নেবে না জনগণ: ঈদ শুভেচ্ছা বার্তায় জামায়াত আমির চীনের উপহারকে যৌথ উদ্যোগ বলে বিতরণ, জামায়াতের বক্তব্যে চীনা দূতাবাসের উদ্বেগ সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৫০ গ্রামে ঈদ উদযাপন কাল ইরান আমাদের যুদ্ধ নয়, ট্রাম্পকে জানালো ইউরোপ বাড়তি ভাড়া নিয়ে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন সঠিক নয়: দাবি সড়ক প্রতিমন্ত্রীর

আমাদের লক্ষ্য কাউকে শিবির বানানো নয়, ভালো মানুষ তৈরি করা: শিবির সভাপতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:২২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

গাইবান্ধা সরকারি কলেজ মাঠে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, অতীতে কিছু দালাল রাজনীতিবিদ শিবির সম্পর্কে মিথ্যা প্রচার করেছেন, কিন্তু বর্তমান শিক্ষার্থীরা সেই অপপ্রচার বুঝতে পেরেছে।

জাহিদুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধুমাত্র ভালো ফল করাই যথেষ্ট নয়, নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি জুলাই আন্দোলনের ঐতিহাসিক শিক্ষা স্মরণ করিয়ে দিয়ে বলেন, অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় থাকা ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো শিক্ষার্থীদের দায়িত্ব।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রংপুর মেডিকেল কলেজ শিবির সভাপতি ডা. মোহাম্মদ শাওন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির নেতা ড. রহিদুল ইসলাম নিরব, কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, গাইবান্ধা জেলা আমির আব্দুল করিম ও অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অনার্স প্রথম বর্ষের প্রায় ১,২০০ শিক্ষার্থী নিবন্ধন করেন। দীর্ঘ প্রায় ২০ বছর পর কলেজ মাঠে উন্মুক্তভাবে ইসলামী ছাত্রশিবিরের এমন কর্মসূচি অনুষ্ঠিত হলো।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গোবিন্দগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের কান্নার ভিডিও ভাইরাল

আমাদের লক্ষ্য কাউকে শিবির বানানো নয়, ভালো মানুষ তৈরি করা: শিবির সভাপতি

আপডেট সময় ০৮:২২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫