ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়িং কেনার জন্য বাংলাদেশকে বিশেষ ধন্যবাদ পল কাপুরের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৪২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মার্কিন প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার জন্য বাংলাদেশকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।

গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে পল কাপুর এই ধন্যবাদ জানান। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চূড়ান্ত চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এসব উড়োজাহাজ কিনতে খরচ পড়বে ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার বা ৪৫ হাজার ৪০৮ কোটি টাকা (১ ডলারে ১২২ টাকা ৭৩ পয়সা হিসাবে)। গত বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হোটেলে এই চুক্তি হয়।

ওয়াশিংটন ডিসি সফররত বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল। আয়োজক ওয়াশিংটন ডিসির ইউএস–বাংলাদেশ বিজনেস কাউন্সিল।

ইউএস চেম্বার অব কমার্সের ঐতিহ্যবাহী ভবনের ছাদে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন পল কাপুর। তিনি বলেন, চুক্তিটি মার্কিন পণ্য প্রবেশসহ ব্যবসার নতুন সুযোগ তৈরি করেছে। যুক্তরাষ্ট্র–বাংলাদেশ সম্পর্ক ভবিষ্যতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কৌশল ঠিক করবে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম বক্তব্য দেন। ইউএস চেম্বার অব কমার্সের কর্মকর্তাদের পাশাপাশি ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের কূটনীতিকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

‘সিলেক্ট ইউএসএ ইনভেস্টমেন্ট সামিট ২০২৬’-এ অংশ নিতে বাংলাদেশ থেকে ২৫ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল এখন ওয়াশিংটন ডিসি সফর করছে। সামিট হচ্ছে ৩ থেকে ৬ মে। সামিটে ১০০টির বেশি দেশের প্রায় ৫ হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন। এর মধ্যে বিনিয়োগকারী ব্যবসায়ী ২ হাজার ৭০০ জন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বোয়িং কেনার জন্য বাংলাদেশকে বিশেষ ধন্যবাদ পল কাপুরের

আপডেট সময় ০৭:৪২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬