ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

কলকাতার মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম, টালমাটাল তৃণমূলে নতুন ধাক্কা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গের কলকাতা পৌরসভার (কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের বা কেএমসি) মেয়র ফিরহাদ হাকিম পদত্যাগ করেছেন। ঐতিহ্যবাহী এই পৌরসভার প্রথম মুসলিম মেয়র তিনি।

শুক্রবার (৫ জুন) চেয়ারপার্সন মালা রায়ের কাছে পদত্যাগ পত্র জমা দেন।

ফিরহাদ এমন সময় পদত্যাগ করলেন, যখন তার দল তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর টালমাটাল অবস্থায় রয়েছে। নির্বাচনে বিপর্যয়ের পর রাজ্যজুড়ে বিভিন্ন পৌরসভায় একাধিক কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য, জেলা পরিষদের সদস্যরা নিজেদের পদ থেকে পদত্যাগ করেছেন। এবার সেই ঢেউ লাগলো কলকাতা পৌরসভাতেও।

২০১৮ সালের নভেম্বর মাসে কলকাতার প্রথম মুসলিম মেয়র হিসেবে দায়িত্ব নেন ফিরহাদ হাকিম। পরে ২০২১ সালে দ্বিতীয়বারের মতো মেয়রের আসনে বসেন। প্রায় আট বছর মন্ত্রিত্ব ও মেয়র পদ সমানতালে সামলেছেন মমতা-ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা।

সম্প্রতি মেয়র পদ থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির কাছে অনুমতি নিয়েছিলেন ফিরহাদ। কারণ হিসেবে নিজের ঘনিষ্ঠ মহলে জানান, ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভায় কাজের পরিবেশ নেই।

পদত্যাগের সিদ্ধান্তের কথা ঘোষণা করে ফিরহাদ হাকিম বলেন, আমি কেউ না। কিন্তু আমি যে চেয়ারটায় নেতাজি সুভাষচন্দ্র বসু, বিধানচন্দ্র রায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ- যাদের ছবিতে প্রণাম করে আমরা বড় হয়েছি- আমাদের সেই সব স্মরণীয় ব্যক্তিরা বসেছিলেন সেই চেয়ারটার আলাদা একটা সম্মান রয়েছে। এখন সেটা সম্ভব হচ্ছে না। তাই সেই চেয়ারটাকে আমি অবমাননা করতে পারি না।

তিনি মনে করেন, চেয়ার ধরে বসে রইলাম অথচ ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার; এটা হতে পারে না। তাই আমি ঠিক করেছি যে, আজকে পদত্যাগ করছি।

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে ফিরহাদ বলেন, ২০১৮ সালে তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের পদত্যাগের পর সব কাউন্সিলরদের সম্মতি নিয়ে আমাকে এই চেয়ারে বসানো হয়। সেখানে দাঁড়িয়ে আমি দায়িত্ব পালন করলাম ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত। ২০২১ সালের নির্বাচনে মানুষ আবার আমাদের সমর্থন করলেন এবং সেই থেকে আজ পর্যন্ত এই পদে রয়েছি।

আগামী দিনে যারা দায়িত্ব নেবে পৌরসভা চালাবে, তারা আমার থেকেও ভালোভাবে চালাবে বলে প্রত্যয় ব্যক্ত করে তিনি জানান, স্বচ্ছভাবে পৌরসভা চালানো এবং মানুষের প্রত্যাশা পূরণ করাটাই হচ্ছে কাজ। নতুন সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন মানুষের প্রত্যাশা যেন তারা পূরণ করে।

মেয়র পদে থাকাকালীন সময়ে কোভিট মহামারী, ঘূর্ণিঝড় আম্ফানের মতো বিভিন্ন প্রাকৃতিক চ্যালেঞ্জ মোকাবিলার খতিয়ান তুলে ধরেন ফিরহাদ হাকিম। একইসঙ্গে যে যে কাজ নানা প্রতিবন্ধকতায় করতে পারেননি তারও ফিরিস্তি তুলে ধরেন এই তৃণমূল নেতা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হযরত শাহজালাল বিমানবন্দরে আগুন

কলকাতার মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম, টালমাটাল তৃণমূলে নতুন ধাক্কা

আপডেট সময় ১০:১৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬