ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার দাবানলের ধোঁয়ায় ফাইনালের আগে নিউইয়র্কে বায়ুদূষণ সতর্কতা ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্পর্শকাতর তথ্য ডার্ক ওয়েবে ফাস চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা লেবার পার্টির নেতা নির্বাচিত হলেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার অন্য আসামিদের মতোই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা শিক্ষা সফর শেষে ফেরার পথে বাস খাদে, শিক্ষার্থীসহ নিহত ২১ শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: নয়াদিল্লি ইরানি হামলায় কুয়েত সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত

কুমিল্লায় ১ হাজার শয্যার হাসপাতালের পরিকল্পনা: গণপূর্তমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৬:০২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

কুমিল্লার স্বাস্থ্যসেবা ও অবকাঠামো উন্নয়নে একাধিক বড় পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে ৫০০ থেকে ১ হাজার শয্যার একটি আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ। এমন তথ্য দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন।

কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এক নাগরিক সমাবেশে মন্ত্রী বলেন, হাসপাতাল নির্মাণের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী কুমিল্লার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস দিয়েছেন।

জাকারিয়া তাহের সুমন জানান, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর ইতোমধ্যে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। পাশাপাশি ঢাকা ও কুমিল্লার মধ্যে দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

মন্ত্রী আরও বলেন, কুমিল্লাকে দেশের অন্যতম আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। তার দাবি, বিভাগীয় শহরগুলোতে যেসব সুযোগ-সুবিধা রয়েছে, কুমিল্লায় তার চেয়েও উন্নত নাগরিক সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, অবকাঠামো, যোগাযোগ ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়েই কুমিল্লার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

সরকারের এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে কুমিল্লার স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা এবং নগর উন্নয়নে নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার

কুমিল্লায় ১ হাজার শয্যার হাসপাতালের পরিকল্পনা: গণপূর্তমন্ত্রী

আপডেট সময় ১২:৩৬:০২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬