ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডুবে গেছে ঘরবাড়ি, মরে গেছে খামারের মুরগি, আমার সব শেষ মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত লংগদু সেনা জোনের উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ এনসিপিকে পাবনায় অবাঞ্ছিত ঘোষণা প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান পাহাড়ি ঢল ও নদী ভাঙনে হবিগঞ্জে সাড়ে ৬ হাজার পরিবার পানিবন্দি বিএনপির প্রতিপক্ষ আ. লীগ, নিজেদের মধ্যে বিভেদ নয়: খায়রুল কবির খোকন বিশ্বকাপের মাঝেই মারা গেলেন বিশ্বকাপে অংশ নেওয়া তরুণ ফুটবলার সাইরেন বাজার আগেই ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত, বহু হতাহত ভারতে আয়রন ডোমের ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করছে ইসরায়েল

‘যুক্তরাষ্ট্রের স্বপ্ন ফিরে এসেছে’, স্বাধীনতা দিবসের ভাষণে ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৯:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কমিউনিজমের তীব্র সমালোচনা করে বলেছেন, ‘কমিউনিজম ক্যানসারের মতো।’ একই সঙ্গে তিনি দাবি করেন, ‘যুক্তরাষ্ট্রের স্বপ্ন ফিরে এসেছে।’

স্থানীয় সময় শনিবার রাতে ওয়াশিংটনের ন্যাশনাল মলে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে দেওয়া ভাষণে ট্রাম্প এসব মন্তব্য করেন।

ভাষণে তিনি বলেন, কমিউনিজম যুক্তরাষ্ট্রের স্বাধীনতার জন্য একটি বড় হুমকি এবং এটি একটি ব্যর্থ মতবাদ।

ট্রাম্প বলেন, ‘কমিউনিজম সব সময়ই ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও ব্যর্থ হবে। এটি যুক্তরাষ্ট্রের মূল্যবোধ ও ব্যবস্থার সম্পূর্ণ বিপরীত।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের হুমকি আমরা শুরুতেই থামাতে চাই। এটি ক্যানসারের মতো। তাই শুরুতেই দ্রুত এটি কেটে ফেলতে হবে।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাস প্রমাণ করে যে দেশটি কখনোই তার স্বাধীনতা কেড়ে নেওয়ার সুযোগ কাউকে দেবে না।

ভাষণে তিনি সংবিধানে নিশ্চিত করা বাক্‌স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা এবং আইনের দৃষ্টিতে সমান বিচারের অধিকার তুলে ধরে বলেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্বের অন্য অনেক দেশের মতো নয়। এখানে মানুষের মৌলিক স্বাধীনতা সুরক্ষিত।’

এর আগে শুক্রবার মাউন্ট রাশমোর ন্যাশনাল মেমোরিয়াল-এ দেওয়া ভাষণেও ট্রাম্প ‘কমিউনিজমের হুমকি’ নিয়ে সতর্ক করেছিলেন। তবে দুই ভাষণের কোনোটিতেই তিনি নির্দিষ্ট কোনো রাজনৈতিক ব্যক্তির নাম উল্লেখ করেননি। যদিও বিশ্লেষকদের ধারণা, তিনি সাম্প্রতিক সময়ে নিউইয়র্কের প্রাইমারিতে জয়ী কয়েকজন ডেমোক্র্যাট সমাজতন্ত্রীকে ইঙ্গিত করেছেন।

সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের স্বপ্ন ফিরে এসেছে।’

স্বাধীনতা উদযাপনের এ অনুষ্ঠানটি শুরু হওয়ার আগে বৈরী আবহাওয়ার কারণে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বজ্রঝড়ের আশঙ্কায় অনুষ্ঠানস্থল থেকে সাময়িকভাবে হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়। এতে কিছু সময় বিশৃঙ্খলাও দেখা দেয়। তবে সব অনিশ্চয়তা কাটিয়ে শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডুবে গেছে ঘরবাড়ি, মরে গেছে খামারের মুরগি, আমার সব শেষ

‘যুক্তরাষ্ট্রের স্বপ্ন ফিরে এসেছে’, স্বাধীনতা দিবসের ভাষণে ট্রাম্প

আপডেট সময় ০৯:৪৯:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬