ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দ্বিতীয়বার বিয়ের ৪ মাস না যেতে আবারও বিচ্ছেদ, যা বললেন স্ত্রী সাবিকুন্নাহার অস্ত্র কিংবা ছুরি নয়, রক্তভর্তি সিরিঞ্জ নিয়ে ছিনতাই গাজীপুরে পাঁচ খুন: ঘটনাস্থলে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভয় ধরাচ্ছে নতুন হান্টাভাইরাস, যা বলছে ডব্লিউএইচও গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে নামবে এনসিপি’ দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল স্কুলশিক্ষার্থী নাহিদের সন্ধান চায় পরিবার পরকীয়ার জেরে যুবককে হত্যা করে পুঁতে রাখলো মাটিতে, দম্পতি আটক বিপর্যয়ের পর শক্তিশালী রাজনৈতিক মঞ্চ গঠনের ডাক মমতার ছেলের ‘দায়’ মেটাতে বৃদ্ধ বাবাকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

রাজশাহীতে টেন্ডার বাক্স ছিনতাই, যুবদলের দুই নেতাকে শোকজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) ভবনে দরপত্র জমা দেওয়ার বাক্স ছিনিয়ে নেওয়ার ঘটনায় যুবদলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁদের ২৪ ঘণ্টার মধ্যে সশরীর উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় মহানগর যুবদলের পক্ষ থেকে পৃথক দুটি নোটিশ জারি করা হয়। নোটিশ পাওয়া নেতারা হলেন নগরের ১৮ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) যুবদলের আহ্বায়ক মো. ধলু এবং ১৬ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম।

মহানগর যুবদলের দপ্তর সূত্রে জানা যায়, আরডিএ ভবনের টেন্ডার বাক্স–সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি সংগঠনের নজরে আসে। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

নোটিশে বলা হয়েছে, অভিযুক্ত দুই নেতাকে মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম (জনি) ও সদস্যসচিব রফিকুল ইসলাম (রবি)-এর কাছে ২৪ ঘণ্টার মধ্যে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে। অন্যথায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম বলেন, সংগঠনে শৃঙ্খলার প্রশ্নে কোনো ছাড় নেই। অভিযুক্তদের কাছ থেকে ব্যাখ্যা পাওয়ার পর সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আরডিএ ভবনে পুলিশের উপস্থিতিতে দরপত্র বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, ২০–২৫ জনের একটি দল হঠাৎ ভবনে প্রবেশ করে বাক্সটি নিয়ে যায়। পরে কয়েক মিনিটের মধ্যে ভবনের চারতলা থেকে সেটি উদ্ধার করা হয়।

ঘটনার সময় ভবনের সামনে থাকা কয়েকজনের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে এবং দুপুর পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করে।

আরডিএর সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান জানান, পুলিশের পাহারায় থাকা অবস্থায় কিছু যুবক জোর করে বাক্সটি নিয়ে যায় এবং অল্প সময়ের মধ্যেই ভবনের ভেতরে ফেলে রেখে চলে যায়।

আরডিএর প্রধান নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। টেন্ডার প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট মূল্যায়ন কমিটি।

এদিকে ঘটনায় অন্য কোনো সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নেতারা। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয়বার বিয়ের ৪ মাস না যেতে আবারও বিচ্ছেদ, যা বললেন স্ত্রী সাবিকুন্নাহার

রাজশাহীতে টেন্ডার বাক্স ছিনতাই, যুবদলের দুই নেতাকে শোকজ

আপডেট সময় ০১:২৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬