ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীকে পাশে বসিয়ে নিজে গাড়ি চালিয়ে গেলেন প্রধানমন্ত্রী

অফিস শেষ করে সচিবালয় থেকে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠানে যোগ দিতে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় গাড়িতে পাশের সিটে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বুধবার (০৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সচিবালয়ের অফিস থেকে রওনা দিয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে যান তিনি। বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। প্রেস উইং থেকে পাঠানো এক ভিডিওতে দেখা যায়, সন্ধ্যার পর সচিবালয়ের অফিস থেকে বের হন প্রধানমন্ত্রী। এরপর স্ত্রীকে পাশের সিটে বসিয়ে নিজেই বসেন ড্রাইভিং সিটে। দক্ষ হাতে গাড়ি চালিয়ে রওনা হন চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের উদ্দেশে। পথে সিগন্যাল মেনে যানজটে আটকা পড়ে প্রধানমন্ত্রীর গাড়ি। এসময় আশপাশের যানবাহনে থাকা যাত্রীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথম স্ত্রীকে নিয়ে গাড়ি চালালেন তারেক রহমান। এর আগে গত বছর লন্ডনে প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও মা বেগম খালেদা জিয়াকে হিথ্রো বিমানবন্দর থেকে গাড়ি চালিয়ে নিজের বাসভবনে নিয়ে যান তারেক রহমান।

এর আগে নিজের গাড়িবহর থামিয়ে রোগীর অ্যাম্বুলেন্সকে পথ করে দিতে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে আসার সময়ে এভিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজারের প্রান্তে এটা হয়েছে বলে জানান তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানের বাসা থেকে সকালে রওনা হয়ে এক্সপ্রেসওয়ের পথে কারকাওয়ার বাজারের কাছে পথ দিয়ে চলার সময়ে হঠাৎ প্রধানমন্ত্রী গাড়ির লুকিং গ্লাসে দেখেন যে, বহরের পেছনে একটি অ্যাম্বুলেন্স রয়েছে। ইতস্তত করছেন, এগুবে কি এগুবে না। প্রধানমন্ত্রী এটা দেখে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাকে নির্দেশ দেন যেন, দ্রুত অ্যাম্বুলন্সেটি যেতে দেয়া হয়। প্রধানমন্ত্রীর এই নির্দেশে বহর থামিয়ে অ্যাম্বুলন্সটি যেতে পথ করে দেয়া হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্ত্রীকে পাশে বসিয়ে নিজে গাড়ি চালিয়ে গেলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৯:১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬