ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কমছে বাংলাদেশি রোগী, এবার রোগী টানতে বাংলাদেশে দল পাঠাচ্ছে কলকাতার হাসপাতালগুলো বাসে ভাড়া নেয়ার সময় ইসমাইলের টাকার বান্ডিল দেখে হত্যা রোহিঙ্গা সংকট এখন মানবিক নয়, আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ কর্মসূচীর অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী হজ প্যাকেজের বেঁচে যাওয়া ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেয়া হবে: ধর্মমন্ত্রী ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলায় জামায়াত আমিরকে কড়া জবাব দিলেন শাহাদাত ভুল ত্রুটি ধরিয়ে দেয়ার বদলে গণবিরোধী কাজ নিয়ে এগোচ্ছে বিরোধী দল, জনগণ ভালোভাবে নিচ্ছে না: রিজভী ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় এসপি নেতার বিরুদ্ধে মামলা ইরান যুদ্ধে অস্ত্রের ঘাটতির তথ্য ফাঁস: ৫০ মার্কিন সামরিক কর্মকর্তাকে লাই ডিটেক্টরে পরীক্ষা প্রেসিডেন্ট অর নট, হি ইস অলওয়েজ মাই আব্বু, মাই হিরো: আবেগঘন বার্তা ড. শামারুহ মির্জার

বাসে ভাড়া নেয়ার সময় ইসমাইলের টাকার বান্ডিল দেখে হত্যা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৪:৩২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

এবার রাজধানীর বনানী এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর ইসমাইল হোসেন (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় বাসচালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, বাসে ভাড়া নেয়ার সময় ইসমাইলের কোমরে থাকা জমি বিক্রির টাকার বান্ডিল দেখে তাকে হত্যার পরিকল্পনা করেন বাসটির সুপারভাইজার। পরে চালক ও সহকারীর সঙ্গে পরিকল্পনা করে তাকে হত্যা করে টাকা নিয়ে পালিয়ে যান তারা। রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেনরাজ ক্লাসিক বাসের চালক সোহেল রানা (৪১), সুপারভাইজার সাজু ওরফে লিমন (২৬) এবং চালকের সহকারী মো. মনির হোসেন (১৯)পুলিশ কর্মকর্তা ফারুক হোসেন জানান, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে বনানী থানাধীন স্টেডিয়ামসংলগ্ন এলাকায় এয়ারপোর্টগামী এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে বনানী থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

তিনি জানান, নিহত ব্যক্তির মুখ ও দুই হাতে স্কচটেপ পেঁচানো ছিল। এ ছাড়া তার গলায় কালো দাগ দেখা যায়। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করে পুলিশ তদন্ত শুরু করে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের আঙুলের ছাপের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। তার নাম ইসমাইল হোসেন। পরে পরিবারের সদস্যরা থানায় এসে মরদেহের ছবি দেখে ইসমাইলকে শনাক্ত করেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, ঘটনার আগে ইসমাইল রাজ ক্লাসিক বাসে যাতায়াত করছিলেন। বাসে ভাড়া নেয়ার সময় সুপারভাইজার সাজু ওরফে লিমন তার কোমরে থাকা টাকার বান্ডিল দেখতে পান। ওই টাকা ইসমাইল জমি বিক্রি করে পেয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে। টাকার বিষয়টি দেখতে পাওয়ার পর লিমন বাসচালক সোহেল রানার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। পরে তারা ইসমাইলের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়ার পরিকল্পনা করেন। এ কাজে বাসচালকের সহকারী মনির হোসেনও যুক্ত হন। পরিকল্পনা অনুযায়ী ইসমাইলকে হত্যার পর তার কাছ থেকে টাকা নেয়া হয় বলে পুলিশ জানিয়েছে। পরে তার মরদেহ এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর ফেলে রেখে তারা পালিয়ে যান। ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কমছে বাংলাদেশি রোগী, এবার রোগী টানতে বাংলাদেশে দল পাঠাচ্ছে কলকাতার হাসপাতালগুলো

বাসে ভাড়া নেয়ার সময় ইসমাইলের টাকার বান্ডিল দেখে হত্যা

আপডেট সময় ০২:৫৪:৩২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬