ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নারীর পোশাক নিয়ে নোংরা মন্তব্য, এমপি মিতুর ফেসবুক পোস্ট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

নারীর পোশাক নিয়ে নোংরা মন্তব্য, এমপি মিতুর ফেসবুক পোস্ট

ভিন্নমত, ভিন্নচিন্তা কিংবা ভিন্ন পোশাকের একজন নারীকে নিয়ে নোংরা মন্তব্য করা, গালাগালি করা বা অপমান করা কোনোভাবেই ইসলামের শিক্ষা হতে পারে না—এমনটাই মন্তব্য করেছেন ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু।

বৃহস্পতিবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-এ দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন।

তিনি বলেন, ইসলাম মানুষকে সম্মান, শালীনতা ও উত্তম আচরণের শিক্ষা দেয়। মতের অমিল বা সমালোচনা থাকতেই পারে, কিন্তু কাউকে হেয় করা, অপমান করা বা অশ্রাব্য ভাষা ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সামাজিক মাধ্যমে বাড়তে থাকা ব্যক্তিগত আক্রমণ ও বিদ্বেষমূলক মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, একজনকে মন চাইলো আর নোংরা কথা বলে দিলাম—বিষয়টাকে আমরা এত সহজ করে ফেললাম কীভাবে?

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নারীর পোশাক নিয়ে নোংরা মন্তব্য, এমপি মিতুর ফেসবুক পোস্ট

আপডেট সময় ০৯:৫৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬